তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা সাবা - ২২৩ অর্থাৎ সুলায়মান (আ)-এর মৃত্যু সংবাদ জিনদিগকে মাটির পোকা-ই জানাইয়া দিল যাহারা তাহার লাঠি খাইতেছিল। যখন তিনি পড়িয়া গেলেন তখন তাহারা বুঝিতে পারিল যে, NTA TIO 2 শাস্তিতে আবদ্ধ থাকিত না । এই ভার ওর: ডিবাউত তোরা লিন, তলা বদি রানার খাইতে ত পানীয় বস্তুও পেশ করিতাম। কিন্তু তোমরা আর সেই বস্তু পানাহার কর না । অতএব আমরা তোমাদের জন্য নিয়মিত ভাবে পানি ও মাটি আনিয়া দিব । তখন হইতে জিনরা উই পোকার জন্য মাটি ও পানি পৌছাইয়া দেয় । লাকড়ির মধ্যে উই পোকার কাছে যে মাটি দেখিতে পাওয়া যায় তাহা জিনদের পেশ করা মাটি, যাহা তাহারা উইপোকার কৃতজ্ঞতা প্রকাশার্থে তাহাদের সন্মুখে পেশ করিয়া থাকে। এই সমস্ত বনী ইস্রায়ীল আলিমগণ বলিয়া থাকেন । তাহাদের বক্তব্যের মধ্যে. যাহা সত্য উহা গ্রহণযোগ্য আর যাহা অসত্য তাহা পরিত্যাজ্য । আর যাহার সত্য মিথ্যা যাছাই করা সম্ভব নহে উহা সত্যও বলা যাইবে না আর মিথ্যা বলিয়া প্রত্যাখ্যানও করা যাইবে না। ইব্‌ন ওহ্‌্ব ও আছবুগ ইব্‌ন ফারজ (র) আব্দুর রহমান হইব্ন যায়েদ ইব্‌ন আসলাম (র) হইতে আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, একবার হযরত সুলায়মান (আ) হযরত আজরায়ীল (আ)-কে বলিলেন, আমার মৃত্যুর সঠিক সময়ের কিছু পূর্বেই তুমি আমাকে জানাইয়া দিবে। হযরত আজরায়ীল আসিয়া তাহাকে বলিলেন অনল্পক্ষণ পরেই মৃত্যু ঘটিবে। তখন তিনি জিনদিগকে ডাকিয়া হুকুম করিলেন, তাহারা যেন দরজা ছাড়াই একটি কাচের ঘর তাহার জন্য নির্মাণ । হযরত সুলায়মান (আ)-এর নির্দেশ মুতাবিক তাহারা কাচের ঘর নির্মাণ করিল । তিনি উহার মধ্যে একটি লাঠিতে হেলান দিয়া সালাতের জন্য দাড়াইলেন। এবং হযরত আযরায়ীল (আ) তাহার রূহ কবজ করিলেন । অথচ তিনি তাহার লাঠির উপর হেলান দিয়াই রহিলেন। রাবী বলেন, জিনদিগকে হযরত সুলায়মান (আ) যে কাজে নিয়োজিত করিয়া রাখিয়াছিলেন তাহারা উহা নিয়মিত আনজাম দিতে লাগিল । বস্তুত তাহারা তাহাকে জীবিত মনে করিয়াই এই কঠিন কাজ আঞ্জাম দিতেছিল। আল্লাহ্‌ তা'আলা মাটির পোকা পাঠাইয়া দিলেন, যাহা তাহার লাঠি খাইতে লাগিল । খাইতে খাইতে যখন লাঠির মধ্য ভাগে পৌছাইয়া গেল তখন আর লাঠি তাহার বোঝা বহন করিতে পারিল না। এবং হযরত সুলায়মান (আ) মাটিতে পড়িয়া গেলেন । জিনরা ইহা দেখিতে পাইয়া বুঝিল যে, তিনি ইন্তিকাল করিয়াছেন; তখন তাহারা স্থান ত্যাগ করিয়া চলিয়া গেল ।

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।