তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২২ তাফসীরে ইব্ন কাছীর আর কোন ওষধের জন্য ব্যবহারযোগ্য হইলে যে সকল রোগের ওষধ হিসেবে ব্যবহার করা যাইত উহার জন্য তিনি ব্যবহার করিতেন। একবার তিনি প্রভাতে নতুন একটি গাছ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? বলিল, আমার নাম ‘খারূবাহ’। তিনি জিজ্ঞাসা করিলেন, কি কাজের জন্য তুমি উৎপন্্‌ হইয়াছ? গাছটি বলিল, মসজিদ ধ্বংসের জন্য । তিনি হযরত সুলায়মান (আ)-কে বলিলেন, আমার জীবিতাবস্থায় তো মসজিদ ধ্বংস হইবে না; অবশ্য তুমি আমার মৃত্যুর জন্য উৎপন্ন হইয়াছ । এই কথা বলিয়া তিনি গাছটি উঠাইয়া তাহার নিজের বাগানে রোপণ করিলেন । অতঃপর তিনি মসজিদে প্রবেশ করিয়া তাহার লাঠির ওপর ভর দিয়া সালাতের জন্য দণ্ডায়মান হইলেন এবং সেই অবস্থায়ই তিনি ইণ্তিকাল করিলেন। কিন্তু জিনরা কিছু টের পাইল না । তাহারা প্রত্যেকেই নিজ নিজ কাজে লিপ্ত রহিল । তাহাদের ভয় ছিল যদি তাহারা নির্লিপ্ত থাকে তবে তিনি মসজিদ হইতে বাহির হইয়া শাস্তি দিবেন। জিনরা মিহরাবের চতুর্দিকে একত্রিত হইত ৷ মিহরাবের অগ্রে-পশ্চাতে কয়েকটি জানালা ছিল। তাহাদের মধ্যে একজন ছিল অতিশয় দুষ্ট । একবার সে বলিল, যদি আমি এক জনালা দিয়া প্রবেশ করিয়া অপর জানালা দিয়া বাহির হইতে পারি তবে তোমরা আমার সাহসিকতার স্বীকৃতি দিবে কি? অতঃপর সে ভিতরে প্রবেশ করিয়া নির্বিঘ্নে অতিক্রম করিয়া গেল । অথচ কোন জিন হযরত সুলায়মান (আ)-এর প্রতি দৃষ্টিপাত করিতেই জ্বলিয়া যাইত । অতঃপর সে পুনরায় মসজিদে প্রবেশ করিয়া উহা অতিক্রম করিল, কিন্তু সে কোন শব্দ শুনিল না। অতএব সে আবারও পুনরায় মসজিদে প্রবেশ করিল এবং হযরত সুলায়মান (আ)-এর প্রতি সাহস করিয়া দৃষ্টিপাত করিল; কিন্তু সে দেখিল, তিনি মৃত পড়িয়া আছেন। অতঃপর সে মানুষকে সংবাদ দিল যে, হযরত সুলায়মান (আঁ) মৃত্যু বরণ করিয়াছেন। তখন তাহারা দরজা খুলিয়া তাহাকে বাহির করিল। তাহার লাঠিটি উই পোকা খাইয়া ফেলিয়াছিল। কিন্তু তাহারা জানিত না যে, হযরত সুলায়মান কবে মৃত্যবরণ করিয়াছেন। তাহারা তাহার মৃত্যুকাল নির্ণয় করিবার জন্য লাঠির ওপর উই পোকা রাখিয়া দিল। উই পোকা এক দিন ও এক রাত্র লাঠি খাইতে থাকিল। পরে তাহারা এই সময়ে উই পোকা যে পরিমাণ খাইয়াছে উহা দ্বারা হিসাব করিয়া দেখিল যে, তিনি এক বৎসর পূর্বেই ইন্তেকাল করিয়াছেন। এবং মানুষ বিশ্বাস করিলৎ্যে, জিনজাতি তাহাদের নিকট মিথ্যা বলিত ৷ বস্তুত তাহারা গায়েব জানে না । যদি তাহারা গায়েব জানিত তবে হযরত সুলায়মান (আ)-এর মৃত্যুর বিষয়টি তাহাদের অজানা থাকিত না ৷ আর দীর্ঘ এক বৎসর পর্যন্ত কঠিন কাজ আঞ্জাম দেওয়ার শাস্তিও তাহারা ভোগ করিত না। আল্লাহ্‌ এই আয়াতে এই বিষয়টি উল্লেখ করিয়াছেন ৪ og + z eliGel “ 28 9 #2 fe st OL FO Rd e 0 4 Ye . doles A lids KU ALN YU ye ole tS La gall lial id bi onli AE

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।