Contents সুরা সাবা ২২১ ইব্ন জারীর (র) বলেন, আহমদ ইব্ন মানসূর (র) .... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহ্র নবী হযরত সুলায়মান (আ) যখন সালাত পড়িতেন তখন তাহার সন্মুখে একটি গাছ দেখিতে পাইতেন। গাছটি দেখিয়া তিনি তাহার নাম জিজ্ঞাসা করিতেন। গাছটি নাম বলিবার পর তিনি তাহাকে জিজ্ঞাসা করিতেন, তোমার উপকার কি? গাছটি তাহার উপকারও বলিয়া দিত । অতঃপর তিনি উহা মাটিতে লাগাইবার প্রয়োজন বোধ করিলে মাটিতে লাগাইয়া রাখিতেন এবং যদি উহা চিকিৎসার কাজে ব্যবহারযোগ্য হইত তবে তিনি * উহা লিখিয়া রাখিতেন। একদা তিনি সালাত পড়িতেছিলেন, তখন তিনি একটি গাছ তাহার সম্মুখে দেখিতে পাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? গাছটি নাম বলিল, ‘আলখারূব’ তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার উপকার কি? গাছটি বলিল, এই ঘর ধ্বংস করা আমার কাজ । তখন হযরত সুলায়মান (আ) আল্লাহ্র দরবারে এই দু'আ করিলেন, হে আল্লাহ্! আপনি আমার মৃত্যুকে জিনদের উপর গোপন রাখুন । যেন মানুষ বুঝিতে পারে, জিন জাতি গায়েব জানে না । হযরত সুলাইমান অন্য একটি লাঠি বানাইলেন এবং উহার উপর মৃত্যু অবস্থায় এক বৎসর রহিলেন। এবং জিনরা নিয়মিত ভাবে তাহাদের কাজে লিপ্ত রহিল। যেহেতু মাটির পোকা লাঠিটি খাইতেছিল, ফলে দীর্ঘ এক বৎসর পর উহা মাটির ওপর পড়িয়া গেল । তখন মানুষ বুঝিতে পারিল যে, জিন জাতি গায়েব জানিলে তাহারা এইরূপ কষ্টদায়ক কাজে লিপ্ত থাকিত না । রাবী বলেন, অতঃপর জিনরা উই পোকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিল। ইব্ন আবূ হাতিমও হাদীসটি ইবরাহীম ইব্ন তাইমান এর সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে মারফ্ু হিসেবে হাদীসটি মুনকার ও গরীব । অবশ্য মাওকুফ রূপে বর্ণিত হওয়াই অধিক যুক্তিসংগত । আতা ইব্ন আবু মুসলিম খুরাসানী (র) বহু গরীব রেওয়ায়েত বর্ণনা করেন। সুদ্দী (র) বলেন, তাহার বর্ণিত হাদীস মুনকার । সুদ্দী (র) বলেন, আবূ মালিক, আবূ সালিহ (র)-এর মাধ্যমে হযরত ইব্ন আব্বাস (রা) হইতে এবং মুররাহ হামদানী এর মাধ্যমে হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে এব্ং আরো কতিপয় সাহাবায়ে কিরাম হইতে বর্ণনা করেন । হযরত সুলায়মান (আ) কখনও এক বৎসর কখনও দুই বৎসর আবার কখন একমাস কিংবা দুই মাস বায়তুল মুকদ্দাস-এ ইতিকাফ করিতেন । অবশ্য ইহার চাইতে কম-বেশিও কোন সময় করিতেন। ইতিকাফের জন্য তিনি খাদ্যদ্রব্য ও পানীয় বস্তু সাথে লইয়া যাইতেন। যে বৎসর তিনি ইন্তেকাল করেন সে বৎসরও.তিনি ইতিকাফের জন্য বাইতুল মুকাদ্দাস-এ প্রবেশ করিলেন। প্রতিদিন প্রভাতে তিনি একটি নতুন গাছ দেখিতে পাইতেন এবং তিনি উহাকে জিজ্ঞাসা করিতেন, তাহার নাম কি? গাছটি তাহার নাম বলিয়া দিত । উহা লাগাইয়া রাখা সংগত মনে করিলে তিনি উহা লাগাইয়া রাখিতেন
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।