তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা সাবা ২১৫ একবার আল্লাহ্‌ তা'আলা একজন ফেরেশতাকে একজন মানুষের আকৃতিতে প্রেরণ করিলেন । তিনি হযরত দাউদ (আ)-এর সহিত সাক্ষাৎ করিলে তিনি উক্ত ফেরেশতাকেও ঠিক তদ্রুপ প্রশ্ব করিলেন। ফেরেশতা তাহার প্রশংসা করিয়া বলিলেন, তিনি সমস্ত মানুষের মধ্যে উত্তম । অবশ্য তাহার মধ্যে যদি একটি অভ্যাস না থাকিত তবে তিনি বড়ই কামিল লোক হইতেন। হযরত দাউদ (আ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, সে অভ্যাসটি কি? তিনি বলিলেন, তিনি মুসলমানের মাল অর্থাৎ বাইতুল মাল হইতে নিজের ও পরিবারের আহারের ব্যবস্থা করেন। ফেরেশতার একথা শুনিয়া তিনি তখনই আল্লাহ্র দরবারে হাত উঠাইয়া এই দু'আ করিলেন, তিনি যেন তাহাকে এমন কোন কাজ শিখাইয়া দেন যাহার মাধ্যমে নিজের ও পরিবারের ভরণ পোষণের জন্য বাইতুল মালের মুখাপেক্ষী না হন। অত:পর আল্লাহ্‌ তা'আলা তাহার জন্য লৌহ নরম করিয়া দিলেন এবং তাহাকে বর্ম তৈয়ার করিবার পদ্ধতি শিক্ষা দিলেন। তিনিই সর্বপ্রথম বর্ম তৈয়ার করিতে শিখিলেন। আল্লাহ্‌ তা'আলা 3 ১১% LL Jacl এ} এই আয়াতে এই বিষয়েরই উল্লেখ করিয়াছে। রাবী বলেন, হযরত দাউদ (রা) বর্ম তৈয়ার করিতে লাগিলেন। যখন একটি. বর্ম তৈয়ার করা হইত তিনি উহা বিক্রয় করিয়া উহার মূল্যের এক তৃতীয়াংশ সদকা করিতেন, এক তৃতীয়াংশ নিজের ও নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করিতেন এবং আর এক অংশ তিনি আর একটি বর্ম প্রস্তুত হওয়া পর্যন্ত কিছু কিছু করিয়া সদকা করিতেন । রাবী আরো বলেন, হযরত দাউদ (আ) এত মধুর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন যে, যখন তিনি যাবুর গ্রন্থ পাঠ করিতেন তখন সকল প্রকার পশুপক্ষী তাহার কাছে একত্রিত হইয়া তাহার পাঠ শ্রবণে বিমোহিত হইয়া যাইত । পরবতীকালে শয়তান সর্বপ্রকার বাশি বাদ্যযন্ত্র উদ্ভাবন করিয়া তাহার: স্বরের নকল করিতে শুরু করিয়াছে। হযরত দাউদ (আ) ছিলেন বড়ই পরিশ্রমী । তিনি যখন যাবূর পাঠ করা শুরু করিতেন তখন মনে হইত তিনি অনেকগুলি বাশীতে একই সাথে ফুঁকাইতেছেন। তাহার গলায় যেন সত্তরটি বাশী একত্রিত করিয়া জড়াইয়া দেয়া হইয়াছিল । L51০ [১15% আল্লাহ্‌ যে নিয়ামত তোমাদিগকে দান করিয়াছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে তোমরা সৎকর্ম কর । 5:5 51545 1, ,/ তোমরা যাহা কিছু কর আমি উহার সম্যক দৃষ্টা । তোমাদের কৃতকর্ম আমি দেখি ও AOE IT TOU OT UT কাছে কিছুই গোপন নহে।

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।