তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ 760
📝 Text 📖 PDF

Contents ২২ তাফসীরে ইব্ন কাছীর তোমাদিগের ধর্মীয় ভ্রাতা এবং বন্ধু; এই ব্যাপারে তোমরা কোন ভুল করিলে তোমাদিগের কোন অপরাধ নাই, কিন্তু তোমাদিগের অন্তরে সংকল্প থাকিলে অপরাধ হইবে, আর অন্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা একটি অপ্রকাশ্য বিষয় বুঝাইবার জন্য ভূমিকা হিসাবে একটি প্রকাশ্য বিষয় উল্লেখ করিয়াছেন। আর তাহা হইল যেমন ইহা একটি প্রকাশ্য বিষয় যে, কোন মানুষের অভ্যন্তরে দুইটি হৃদয় নাই আর কোন ব্যক্তি তাহার স্ত্রীকে এই কথা বলিল যে, “তুমি আমার জন্য আমার জননীর পিঠের মত” সে তাহার জননী হইয়া যায় না । অনুরূপভাবে কাহারো পোষ্যপুত্র তাহার আসল পুত্র হইয়া যায় না। ইরশাদ হইয়াছে ৪ - 092 e- #0 2 28 ere eee et PR oo 9 oreo OO Fe 2১ PAN r wll BSA Ly is SL Ss 2A lJ Le -r lle আল্লাহ্‌ তা'আলা কাহারও জন্য তাহার অভ্যন্তরে দুইট হৃদয় সৃষ্টি করেন নাই আর তোমাদের যেই স্ত্রীগণের সহিত তোমরা যিহার কর তাহাদিগকে তিনি তোমাদের জননী করেন নাই । যেমন অন্যত্র আল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন ৪ ily Ul El ill ul ella এঁ সকল স্ত্রীলোক যাহাদের সহিত যিহার করা হইয়াছে, তাহারা তাহাদের জননী নহে । তাহাদের জননী কেবল সেই সকল মহিলা, যাহারা তাহাদিগকে জন্ু দিয়াছে। U১] ০<,০U১০১) J=2 ৭9 আর আল্লাহ্‌ তা'আলা তোমাদের পোষ্যপুত্রদিগকে তোমাদের পুত্র করিয়া দেন নাই__ইহাই আসল উদ্দেশ্য । হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ (রা) নবী করীম (সা)-এর একজন আযাদ করা গোলাম ছিলেন। আয়াতটি তাহার সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। নবুওত প্রাপ্তির পূর্বে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে পোষ্যপুত্র করিয়াছিলেন । তাহাকে যায়েদ ইব্ন মুহাম্মদ বলিয়া ডাকা হইত ৷ আল্লাহ্‌ তা'আলা এই সম্বন্ধ বৰ্জন করিবার ইচ্ছা করিলেন আর নাযিল করিলেন $ 4101০০১ J2> 9 আর তিনি তোমাদের পোষ্যপুত্রকে তোমাদের পুত্র করেন নাই । যেমন এই সূরায়ই ইরশাদ হইয়াছে ৪ LEI LS MLL IHL S, ial Ll EA Es La 2 2 ale JS

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.