তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০৪ তাফসীরে ইব্ন কাছীর শপথ করিতে নিষেধ করিতেন । এই বিষয়ে ‘মারফু’ সূত্রেও হাদীস বর্ণিত আছে। আবূ দাউদ (র) বলেন, আহমদ ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন ইউনুস (র) বুরাইদাহ (র) হাবীব বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন। ০ আত 54 (£54415 যে ব্যক্তি আমানত এর শপথ করিবে, সে আমার দলভুক্ত নহে। রেওয়ায়েতটি কেবল আবু দাউদ বর্ণনা করিয়াছেন। St DLA Eb SLL ball ULLAL আল্লাহ্‌ তা'আলা মানুষের উপর আমানত এর বোঝা বহন করিবার দায়িত্ব অর্পণ করিয়াছেন যাহাতে তিনি মুনাফিক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীকে শাস্তি দিতে পারেন। মুনাফিক হইল সেই সকল লোক, যাহারা মুমিনদের ভয়ে ভীত হইয়া নিজদিগকে মু'মিন বলিয়া প্রকাশ করে; অথচ তাহারা কাফিরদের অনুকরণে মনে মনে কুফর পোষণ করে। আর মুশরিক হইল তাহারা, যাহারা প্রকাশ্যেও আল্লাহ্র সহিত শরীক করে এবং তাহারা রাসূল (সা)-এর বিরোধিতা করে এবং তাহারা মনে মনে কুফর-শিরক ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরোধিতা পোষণ করে। ১১ 0 ৯ Lk dL আর যাহাতে তিনি মুমিন পুরুষ ও নারীকে ক্ষমা করিতে পারেন। অর্থাৎ যাহারা আল্লাহ্‌, ফেরেশতা আল্লাহ্‌র কিতাব ও তাহার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ্র আনুগত্য প্রকাশ করে তাহারাই হইল মুমিন । ০১ 1১4% 401 ০৫ আল্লাহ্‌ বড় ক্ষমাশীল, পরম দয়ালু ॥ সূরা আহ্যাব-এর তাফসীর সমাপ্ত ॥

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।