Contents সূরা আহ্যাব ২০৩ করিতেছি, এই বিষয়ে আমার কোন পরোয়া ছিল না। কারণ সে মুসলমান হইলে তো সে ধর্মের তাগিদেই আমার প্রাপ্য আমাকে ফিরাইয়া দিত আর নাসারা কিংবা ইয়াহুদী হইলে ইসলামী হুকুমতের কর্মকর্তা আমার প্রাপ্য আমাকে লইয়া দিত। অথচ আজ কাল তো শুধু অমুক অমুকের সহিত বাকী ক্রয় বিক্রয় করি৷ ইমাম বুখারী ও মুসলিম (র) তাহাদের সহীহ গ্রন্থে আ'মাশ (র)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, হাসান (র) ... হযরত আব্দুল্লাহ ইব্ন আমর (রা) হইতে বৰ্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ SiGe Liillhis Called lila ale Sis SS ~Loabdicydi als ty তোমার মধ্যে চারটি-গুণ থাকিলে পৃথিবীর অন্য কোন বস্তু ছুটিয়া গেলে তোমার কোন ক্ষতি হইবে না । ‘আমানত’ সংরক্ষণ, কথার সত্যতা, চরিত্রের উত্তমতা ও আহারের পবিত্রতা । ইমাম আহমদ (রা) তাহার মুসনাদ গ্রন্থে আব্দুল্লাহ ইব্ন আমর ইব্ন আস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন ইমাম তাবরানী (র) ইহা আব্দুল্লাহ ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি তাহার মুসনাদ গ্রন্থে বলেন, ইয়াহ্য়া ইব্ন আইযূব আল আল্লাফ আল মিসরী (র) ... হযরত আব্দুল্লাহ ইব্ন উমর (রা) হইতে বৰ্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন $ sou Gap Ulli Lidl os lis elle Sel 5 Sl ol -Laxbiics til uy অত্র হাদীসের সনদে ইমাম তাবরানী (র) ইব্ন হুজায়রাহ (র)-কে অতিরিক্ত আনিয়াছেন এবং আব্দুল্লাহ ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ‘আমানত’ এর সহিত শপথ করিতে হাদীসে নিষেধ আসিয়াছে। আব্দুল্লাহ ইব্ন মুবারক (রা) তাহার ‘কিতাবুয্যুহ্দ’ নামক গ্রন্থে বলেন, শরীক (র) ... বলেন, একবার আমি যিয়াদ ইব্ন হুদাইর (র) এর সহিত ‘জাবিয়াহ’ স্থান হইতে আসিতে ছিলাম, তখন আমি কথায় কথায় ‘আমানত’ এর শপথ করিলাম । অতঃপর তিনি কাদিতে লাগিলেন। আমি ধারণা করিলাম, আমি গুরুতর মারাত্মক কাজ করিয়া বসিয়াছি। অতএব তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি কি আমার এইরূপ শপথ করা অপছন্দ করেন? তিনি বলিলেন, হ্যা, হযরত উমর ইবনুল খাত্তাব কঠোর ভাবে আমানত এর
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।