Contents সূরা আহ্্যাব ১৯৯ (আ)-এর প্রতি ইহা পেশ করিয়া বলিলেন, হে আদম! তুমি কি ইহা বহন করিতে পারিবে? ইহার্র হক কি তুমি যথাযথ ভাবে আদয় করিতে পারিবে? আদম (আ) জিজ্ঞাসা করিলেন, আপনার নিকট আমি ইহার বিনিময় কি পাইব? তিনি বলিলেন, হে আদম, যদি তুমি উত্তম কাজ কর, আনুগত্য কর এবং যথাযথ ভাবে আমানতের ংরক্ষণ কর তবে আমার নিকট তোমার বিশেষ মর্যাদা হইবে এবং বেহেশতে ইহার উত্তম বিনিময় লাভ করিবে। আর যদি তুমি আমার অবাধ্য হও এবং যথাযথ ভাবে ইহার হক আদায় না কর তবে আমি তোমাকে শাস্তি দিব এবং দোযখে নিক্ষেপ করিব । তখন হযরত আদম (আ) বলিলেন, হে আমার প্রতিপালক । আমি ইহাতে রাজী, আমি সন্তুষ্ট । তখন আল্লাহ্ তা'আলা বলিলেন, তবে আমি তোমার উপর এই আমানতের বোঝা অর্পণ করিলাম । আল্লাহ্ তা'আলা ইহা এই আয়াতে উল্লেখ করিয়াছেন $ oly Lele রেওয়ায়েতটি ইব্ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন। মুজাহিদ (র) হইতে বর্ণিত । আল্লাহ্ তা'আলা আসমান সমূহের প্রতি আমানত পেশ করিলে আসমান সমূহ বলিল, হে আমাদের প্রতিপালক! আমার উপর নক্ষত্রপুঞ্জ ও আসমানে বসবাসকারী ফেরেশতাদের বোঝা চাপাইয়া রাখিয়াছেন। এই সকল বোঝা তো আমি বহন করিতে সক্ষম, কিন্তু 'ফরজ’ এর বোঝা বহন করিবার ক্ষমতা আমার নাই । মুজাহিদ (র) বলেন, অতঃপর আল্লাহ্ তা'আলা আমানত এর বোঝা যমীনের প্রতি পেশ করিলে যমীন বলিল, হে আমার প্রতিপালক! আপনি আমার উপর বৃক্ষরাজী উৎপন্ন করিয়াছেন, নদী সাগর প্রবাহিত করিয়াছেন এবং আমার উপর বসবাসকারী লোকদের বোঝাও চাপাইয়াছেন; আমি বিনিময় ছাড়াই ইহাদের বোঝা বহন করিতে প্রস্তুত, কিন্তু কোন ফরজ কাজের দায়িত্ব বহন করিবার ক্ষমতা আমার নাই । পর্বত মালার প্রতি এই আমানত পেশ করা হইলে সেও এই একই জবাব দিল । আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন 942 ১০ ১4 ২5/১. ৯4। (41555 কিন্তু মানুষ উহা বহন করিল, সে যালিম এবং পরিণাম সম্পর্কে অজ্ঞ। ইব্ন আশও‘আ (র) হইতে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ্ তা'আলা আসমান-যমীন ও পর্বতমালার প্রতি আমানত পেশ করিলে তিনদিন পর্যন্ত ভয়ে চিৎকার করিতে থাকিল এবং আল্লাহ্র কাছে এই ফরিয়াদ করিল, হে আমাদের প্রতিপালক! এই আমানত বহন করিবার ক্ষমতা আমাদের নাই, আমরা কোন বিনিময় কামনা করি না। ইব্ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ... যায়েদ ইব্ন আসলাম হইতে (১! ১১১ 42 391 62,2 এর তাফসীর প্রসংগে বলেন, আল্লাহ্ তাআলা আমানতের বোঝা মানুষকে পেশ করিলে সে বলিল, আমি মাথা পাতিয়া ইহা গ্রহণ
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।