তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৯৮ তাফসীরে ইব্ন কাছীর আ'‘মাশ (র) আবু যুহা (রা) এর সূত্রে মাস্রুক (র) হইতে বর্ণিত । তিনি বলেন, হযরত উবাই ইব্‌ন কা’ব (রা) বলিয়াছেন, স্ত্রীর সতীত্ব সংরক্ষণও আমানত এর অন্তর্ভুক্ত । কাতাদাহ (র) বলেন, আমানত হইল, দ্বীন, ফরজসমূহ ও হদ্দসমূহ (দণ্ড বিধান) । কেহ কেহ বলেন, জানাবাত এর গোসলও আমানত এর অন্তর্ভুক্ত । যায়েদ ইব্‌ন আসলাম হইতে মালেক (র) বলেন, আমানত তিনটি, সালাত, সিয়াম ও জানাবাত এর গোসল । তবে উল্লেখিত ব্যাখ্যাসমূহে কোন বৈপরিত্য নাই । বরং সকল ব্যাখ্যার মূল আবেদন হইল, শর্ত সাপেক্ষে আল্লাহ্র আদেশ ও নিষেধ পালন করিবার দায়িত্‌ গ্রহণ করা । আর শর্ত হইল, পালন করিলে বিনিময় দান করা হইবে এবং পালন না করিলে শাস্তি দেওয়া হইবে । মানুষ তাহার দুর্বলতা সত্ত্বেও উহা গ্রহণ করিল । ইব্‌ন আবূ হাতেম (র) বলেন. আমার পিতা ... হাসান বসরী (র) হইতে বর্ণিত ৷ একবার তিনি £1 ৩০২০ (12 3.91 4১,2 1 পাঠ করিয়া বলিলেন, আল্লাহ্‌ তা'আলা নক্ষত্ৰ পুঞ্জে সজ্জিত সাত আসমানকে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কি আমানত এবং উহার মধ্যস্থ বস্তু বহন করিতে পারিবে? সে জিজ্ঞাসা করিল, উহার মধ্যে কি আছে? তিনি বলিলেন, ভাল কাজ করিলে উত্তম বিনিময় দান করা হইবে এবং মন্দ কাজ করিলে শাস্তি দেওয়া হইবে । তখন সে অস্বীকার করিল । অতঃপর আল্লাহ্‌ সাত স্তর মযুবত যমীনকে পেশ করিয়া বলিলেন, তুমি কি ইহা এবং ইহার মধ্যস্থ বস্তু বহন করিবে? জিজ্ঞাসা করিল, ইহার মধ্যে কি আছে? আল্লাহ্‌ বলিলেন, ভাল কাজ করিলে উত্তম বিনিময়, মন্দ কাজ করিলে শাস্তি । তখন সেও অস্বীকার করিল। অতঃপর আল্লাহ্‌ এ আমানত উচ্চ কঠিন পর্বতমালার প্রতি পেশ করিলেন । তাহাকে বলা হইল, তুমি কি এবং মন্দ কাজের বিনিময় হইবে শাস্তি । তখন পর্বতমালাও অস্বীকৃতি জানাইল । মুকাতিল ইবৃন হাইয়ান (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা তাহার সকল সৃষ্ট বস্তু সৃষ্টি করিবার পর মানব দানব, আসমান-যমীন ও পর্বতমালা একত্রিত করিলেন এবং সর্ব প্রথম আসমানসমূহের প্রতি তাহার আমানত পেশ করিলেন। আল্লাহ্‌ বলিলেন, এই আমানত কি তোমরা বহন করিতে পারিবে? ইহার বিনিময়ে মর্যাদা লাভ করিবে এবং বেহেশতে পুরস্কৃত হইবে । আসমানসমূহ জবাব দিল, এই আমানতের বোঝা বহন করিবার ক্ষমতা আমাদের নাই । অবশ্য আমরা আপনার আনুগত্য করিব। অতঃপর তিনি যমীনসমূহের প্রতি ইহা পেশ করিয়া বলিলেন, তোমরা কি ইহা বহন করিতে পারিবে? আমি তোমাদিগকে পৃথিবীতে মর্যাদা দান করিব । জবাবে বলিল, ইহা বহন করিবার ধৈর্য আমাদের নাই, ক্ষমতাও নাই । অবশ্য হে আমাদের প্রতিপালক! আমরা কোন বিষয়ে আপনার অবাধ্য থাকিব না । অবশেষে আল্লাহ্‌ তা'আলা হযরত আদম

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।