Contents সূরা আহ্যাব ১৯৭ কিন্তু তাহারা উহা বহন করিতে অক্ষমতা প্রকাশ করিয়াছিল । অতঃপর আল্লাহ্ তা'আলা উহা আদম (আ)-কে পেশ করিয়া বলিলেন, হে আদম! আমি তো ইহা আসমান যমীন, পাহাড় পর্বতের প্রতি পেশ করিয়াছিলাম; কিন্তু তাহারা উহা বহন করিতে অক্ষমতা প্রকাশ করিয়াছে। আচ্ছা তুমি কি উহা বহন করিতে পারিবে? হযরত আদম জিজ্ঞাসা করিলেন, হে আমার প্রতিপালক! উহার বিনিময়ে আমি কি লাভ করিব? তিনি বলিলেন, উত্তম কাজের বিনিময়ে উত্তম পুরষ্কার । আর মন্দ কাজের বিনিময়ে শাস্তি । ইহা শুনিয়া হযরত আদম উহা বহন করিতে সম্মত হইলেন । আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলা ইহাই উল্লেখ করিয়াছেন। আলী ইব্ন আবূ তালহা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, ‘আমানত’ অৰ্থ ফরজসমূহ যাহা আল্লাহ্ তা'আলা আসমান যমীন ও পবর্তমালার প্রতি পেশ করিয়াছিলেন এবং তাহাদিগকে বলিয়াছিলেন, যদি তাহারা তাহাদের প্রতি অর্পিত পালন করিতে ব্যর্থ হইলে শাস্তি দিবেন । কিন্তু তাহারা ইহাতে সম্মত হইল না; তাহারা শংকিত হইল । হয়ত বা তাহাদের দ্বারা এই দায়িত্ব পালন করা সম্ভব হইবে না । কিন্তু যেহেতু আল্লাহ্ তাহাদিগকে এই দায়িত্ব শুধু পেশই করিয়াছিলেন, ইহা পালন করিতে নির্দেশ দেন নাই । অতএব ইহা পালনে অমত পোষণ করা গুনাহ নহে । বরং তাহাদের পক্ষ হইতে ইহা এক প্রকার সম্মান প্রদর্শন করার নামান্তর । অতঃপর আল্লাহ্ তা'আলা ইহা আদম (আ)-এর প্রতি পেশ করিলেন এবং তিনি গ্রহণ করিলেন। আল্লাহ্ তাআলা নিমের আয়াতে ইহাই উল্লেখ করিয়াছেন ১42 LLB SLi La মানুষ উহা বহন করিল । সে তো বড়ই যালিম বড়ই অজ্ঞ । আল্লাহ্র হুকুম সম্পর্কে ওয়াফিক নহে । ইব্ন জারীর (র) বলেন, ইবন বাশ্শার (র).... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি আলোচ্য আয়াতের এই তাফসীর বর্ণনা করিয়াছেন। আল্লাহ্ বলেন আমি আদম (আ)-এর প্রতি আমানত পেশ করিয়া বলিলাম, তুমি ইহা গ্রহণ কর । যদি ইহার মধ্যে বিদ্যমান নির্দেশ পালন কর তবে তোমাকে ক্ষমা করিব আর পালন না করিলে শাস্তি দিব। আদম (আ) বলিলেন, আমি গ্রহণ করিলাম ৷ কিন্তু সেই দিন আসর হইতে রাত্র পর্যন্ত পরিমাণ সময়ের মধ্যেই ভুল করিয়া বসিলেন। যাহৃহাক (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতেও প্রায় এইরূপ বর্ণনা করিয়াছেন। কিন্তু ইহা নিশ্চিত বিশুদ্ধ নহে। হযরত ইব্ন আব্বাস (রা) ও যাহৃহাক (র)-এর মধ্যে সাক্ষাৎ ঘটে নাই । ০! 4, মুজাহিদ, সাঈদ ইব্ন জুবাইর, যাহৃহাক, হাসান বসরী (র) এবং আরো অনেকে বলেন, আমানত অর্থ ফরজসমূহ । অন্যান্য উলামায়ে কিরাম বলেন, ইহার অর্থ আনুগত্য ।
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।