তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ১৯৩ কাপড় লইয়া দৌড়াইয়া বনী ইসত্রায়ীলের লোকদের সম্মুখে উপস্থিত হইল । তখন তাহারা মূসা (আ)-এর প্রতি তাকাইয়া দেখিল, তিনি দোষমুক্ত উত্তম গঠনের অধিকারী ৷ আল্লাহ্‌ তা‘আলা Us sie 58 HE L১০১, এর মধ্যে ইহাই উল্লেখ করিয়াছেন । (রা) হইতে বর্ণিত । তিনি আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, একবার হযরত মূসা ও হারূন (আ) উভয়ই পাহাড়ে আরোহণ করেন হযরত হারূন (আ) সেখানেই ইন্তেকাল করেন কিন্তু বনী ইস্রায়ীল হযরত মূসা (আ)-কে দোষারোপ করিয়া বলিল, তুমি তাহাকে হত্যা করিয়াছ । সে তো আমাদের সহিত মিষ্টভাষী ছিল । এইসব বলিয়া তাহারা হযরত মূসা (আ)-কে কষ্ট দিতে লাগিল । আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে হযরত হারূন (আ)-এর লাশ উঠাইয়া আনিতে হুমুক দিলেন'। তাহারা লাশ উঠাইয়া বনী ইস্রায়ীলের মজলিসের নিকট দিয়া অতিক্রম করিলেন এবং তাহার স্বাভাবিক মৃত্যু হইয়াছে বলিয়া খবর দিলেন। অবশ্য হযরত হারূন (অ৷)-এর কবর যে কোথায় ইহা সঠিকভাবে বলা সম্ভব নহে । ইব্‌ন জারীর (র) আলী ইব্ন মূসা তুসী হইতে আব্বাদ ইব্ন আওয়াম্ম এর মাধ্যমে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র) বলেন, হযরত হারূন (আ)-এর মৃত্যুকে কেন্দ্র করিয়া বনী ' ইস্ায়ীল হযরত মূসা (আ)-কে যে কষ্ট দিয়াছিল, আলোচ্য আয়াতে আল্লাহ্‌ সে কষ্টের কথা উল্লেখ করিয়াছেন। উহা এই কষ্টও হইতে পারে এবং পূর্বে যে কষ্টের কথা উল্লেখ করা হইয়াছে উহাও উদ্দেশ্য হইতে পারে। আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন, আয়াতে উভয় কষ্টই উদ্দেশ্য হইতে পারে এবং আরো যে সকল কষ্ট বনী ইস্রায়ীল তাহাকে দিয়াছিল, উহাও আয়াতের অন্তর্ভুক্ত হইতে পারে। ইমাম আহমদ (র) বলেন, আবূ মুআবিয়া (র) হযরত আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) কিছু বিতরণ করিলেন, তখন একজন আনসারী বলিল, এই বিতরণ দ্বারা আল্লাহ্র সন্তুষ্টি কামনা করা হয় নাই । আমি বলিলাম, হে আল্লাহ্র শত্রু! তুমি যাহা বলিলে, আমি অবশ্যই রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে বলিয়া দিব । অত:পর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে উহা জানাইয়া দিলে তাহার মুখমণ্ডল লাল হইয়া গেল । তিনি বলিলেন ৪ MS lA ASL sl ID rk >) আল্লাহ্‌ হযরত মূসা (আ)-এর প্রতি রহমত বর্ষণ করুন, তাহাকে ইহা অপেক্ষাও অধিক কষ্ট দেওয়া হয়। কিন্তু তিনি ধৈর্য ধারণ করিয়াছেন । ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি আমশ (র)-এর সূত্রে তাহাদের সহীহ গ্রন্থদ্বয়ে বর্ণনা করিয়াছেন। : ইমাম আহমদ (র) বলেন, হাজ্জাজ (র) ... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবায়ে কিরামকে বলিলেন ৪ ইবৃন কাছীর_২৫ (৯ম)

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।