তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

SJUo]U ১৯২ তাফসীরে ইব্‌ন কাছীর শারীরিক কোন দোষ নাই । তিনি অতি উত্তম শারীরিক গঠনের অধিকারী । এইভাবে আল্লাহ্‌ তা'আলা তাহাকে দোষমুক্ত করেন। পাথরটি তাহাদের কাছে গিয়া থামিয়া গিয়াছিল । হযরত মূসা (আ) তাহার কাপড় লইয়া পরিধান করিলেন । অবশ্য তিনি স্বীয় লাঠি দ্বারা পাথরে সজোরে প্রহার করিতে শুরু করিলেন। তিন কিংবা চার অথবা পাচ বার প্রহার করিলেন । এবং উহাতে দাগ কাটিয়া গেল । আল্লাহ্‌ তা'আলা ১ ৮4 বর্ণনা করিয়াছেন ৷ ইমাম মুসলিম ইহা বর্ণনা করেন নাই । ইমাম আহমদ (র) বলেন রাওহ (র) হাসান (র) এর মাধ্যমে নবী করীম (সা) হইতে এবং খাল্লাদ ও মুহাম্মদ (র) হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, ১.4১ 35 Ls L225 OS ag Ol «is eli iii s১l> ১০ 5৩2 হযরত মূসা (আ) বড়ই লাজুক মানুষ ছিলেন, লজ্জার কারণে সব শরীর তিনি ঢাকিয়া রাখিতেন। অত:পর ইমাম আহমদ (র) বেওয়ায়েতটি ইমাম বুখারী (র)-এর ন্যায় বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্ন জারীর (র) সাওরী (র) ... হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইব্ন জারীর (র) সুলায়মান ইব্ন মিহরান, আ'মাশ, (র) ... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতেও আলোচ্য আয়াতের ব্যাখ্যা অনুরূপ বর্ণনা করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, হযরত মূসা (আ)-এর কওম তাহাকে বলিল, তোমার অন্ডকোষ বড় । একদিন গোসল করিবার উদ্দেশ্যে বাহির হইলেন । কাপড় খুলিয়া তিনি একটি পাথরের উপর রাখিলে পাথরটি কাপড় লইয়া দৌড়াইতে লাগিল। হযরত মূসা (আ) বিবস্ত্র অবস্থায় উহার পিছনে ছুটিলেন। পাথরটি দৌড়াইতে দৌড়াইতে বনী ইস্রায়ীলের জনসমাবেশের নিকট পৌছিয়া গেল । পাথরের পিছনে মূসা (আ)-কে বিবস্তু অবস্থায় দেখিয়া তাহারা বলিল, তুমি তো নির্দোষ, তোমার অন্ডকোষ তো বড় নহে। [5 (০ ৷ ১1,4 এই আয়াতে আল্লাহ্‌ তা‘আলা এই ঘটনারই উল্লেখ করিয়াছেন। আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ঠিক এইরূপ বর্ণনা করিয়াছেন। হাফিজ আবূ বকর বাষ্যার (র) বলেন, রাওহ ইব্‌ন হাতিম ও আহমদ ইব্ন মুআল্লা (র)... হযরত আনাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন, মূসা (আ) অতি লাজুক ছিলেন ৷ গোসল করিবার জন্য একবার তিনি আসিলেন । [রাবী বলেন, আমার ধারণা, রাসূলুল্লাহ্‌ (সা) “পানির কাছে আসিলেন” বলিয়াছেন ।] অত:পর একটি পাথরের উপর তাহার কাপড় খুলিয়া রাখিলেন। তিনি তাহার ছতর খুলিতেন না এই কারণে বনী ইল্রায়ীল তাহার সম্বন্ধে বলিত, তাহার অন্ডকোষ বড় কিংবা অন্য কোন রোগে আক্রান্ত বলিয়াই ছতর ঢাকিয়া রাখে পাথরের উপর কাপড় রাখিতে পাথরটি

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।