Contents সূরা আহ্যাব ১৯১ প্রতিপক্ষদিগকে বলিতেন, তোমরা যখন আমাদের প্রতিপালকের সহিত সাক্ষাৎ করিবে তখন কি ইহা বলিতে ইচ্ছা রাখ $ হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতা ও বড়দের আনুগত্য করিয়াছিলাম । ফলে তাহারা আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল। হে আমাদের প্রতিপালক । আপনি তাহাদিগকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন । 4h NTS BSE BIG IIA Ci Ct (1) eo) HET EA ৬৯. হে মু’মিনগণ! মুসাকে যাহারা ক্লেশ দিয়াছে তোমরা উহাদিগের ন্যায় হইওনা ৷ উহারা যাহা বর্ণনা করিয়াছিল আল্লাহ্ উহা হইতে তাহাকে নির্দোষ প্রমাণিত করেন । এবং আল্লাহ্র নিকট সে মর্যাদাবান । তাফসীর ঃ ইমাম বুখারী (র) এই আয়াতের তাফসীর প্রসংগে বলেন, ইসহাক ইব্ন ইবরাহীম (র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, মূসা (আ) ছিলেন, অতিশয় লাজুক । আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতে ইহা উল্লেখ করিয়াছেন। ইমাম বুখারী (র) তাফসীর অধ্যায়ে অতি সংক্ষিপ্তভাবে এতটুকু উল্লেখ করিয়াছেন, কিন্তু আম্বিয়ায়ে কিরামের আলোচনা প্রসংগে বর্ণিত হাদীসে তিনি একই সনদে হযরত আবু হুরায়রা (রা) হইতে বিস্তারিত আলোচনা করিয়াছেন। হযরত আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, মূসা (আ) ছিলেন অতিশয় লাজুক প্রকৃতির । তিনি তাহার সারা শরীর আবৃত করিয়া রাখিতেন আর এই কারণেই বনী ইসরাইলী লোকেরা তাহাকে কষ্ট দিত । তাহারা বলিত, মূসা (আ) তাহার শরীর এত যে ঢাকিয়া রাখে, কখনও তাহার শরীর দেখা যায় না; ইহা নিশ্চয়ই তাহার শরীরের কোন দোষের কারণে হয়। সে কুষ্ঠ রোগে আক্রান্ত, না হয় তাহার অন্ডকোষ বড়, আর না হয় সে অন্য কোন শারীরিক রোগে আক্রান্ত । আল্লাহ্ তা'আলা তাহাকে বনী ইস্রায়ীলীদের এই মিথ্যা অপবাদ হইতে মুক্ত করিবার ইচ্ছা করিলেন। একদা হযরত মূসা (আ) নির্জনে তাহার শরীর কাপড় খুলিয়া পাথরের উপর রাখিয়া গোসল করিতে লাগিলেন কিন্তু গোসল সারিয়া তিনি যখন কাপড় লইতে গেলেন, তখন অলৌকিক ভাবে পাথরটি তাহার কাপড়সহ দৌড়াইতে শুরু করিল । হযরত মূসা (আ) তাহার লাঠি লইয়া পাথরের পেছনে ধাওয়া করিতে করিতে বলিতে লাগিলেন- আমার কাপড় পাথর, আমার কাপড় পাথর । কিন্তু পাথর থামিল না এবং মূসা (আ) ও দৌড়াইতে দৌড়াইতে বনী ইস্বায়ীলের লোকদের কাছে পৌছিয়া গেলেন। তাহারা তাহাকে বিবস্ত্র অবস্থায় দেখিতে পাইল । তাহার
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।