তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮৪ তাফসীরে ইব্ন কাছীর (১১,১ U1 নিঃসন্দেহে তাহারা অপরাধী ও স্পষ্ট পাপ বহন করে। যেই পাপ ও অন্যায়ে কোন মু'মিন পুরুষ কিংবা নারী লিপ্ত হয় নাই কেবল তাহাদিগকে খাস করিবার উদ্দেশ্যে এমন পাপে অভিযুক্ত করা মস্ত বড় অপবাদ । উল্লেখিত ধমকের অন্তর্ভুক্ত বেশীর ভাগ কাফির । অতঃপর রাফেজীরাও ইহার অন্তর্ভুক্ত । কারণ তাহারা সাহাবায়ে কিরামের দোষ চর্চা করে। আল্লাহ্‌ তা'আলা যে দোষ হইতে তাহাদিগকে পবিত্র রাখিয়াছেন তাহারা এমন দোষেও তাহাদিগকে অভিযুক্ত করে। অপরদিকে আল্লাহ্‌ তা‘আলা তাহাদের যে গুণাবলীর উল্লেখ করিয়াছেন এবং যে বিশেষ মর্যাদায় তাহারা অধিষ্ঠিত বলিয়া ঘোষণা করিয়াছেন রাফেজীরা তাহাদের সম্পর্কে উহার বিপরীত বলে । যেমন আল্লাহ্‌ তা'আলা আনসার ও মুহাজিরদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন বলিয়া ঘোষণা করিয়াছেন ও তাহাদের প্রশংসা করিয়াছেন অথবা এই মূর্খ জাহিলরা তাহাদিগকে গালি দেয় তাহাদিগকে খাট করিতে চেষ্টা করে এবং যে সকল অপরাধে তাহারা কখনও লিপ্ত হয় নাই ইহারা সেই সকল অপরাধেও অভিযুক্ত করে। বস্তুত ইহাদের অস্তরই উল্টা হইয়া গিয়াছে; প্রশংসিতদের ইহারা নিন্দা করে এবং নিন্দিতদের ইহারা প্রশংসা করে। আবু দাউদ (র) বলেন, কা'নবী (র) ... হযরত আবু হুরয়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, গীবত কি? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ <1 ০৩514733 তোমাদের ভাই যাহা পছন্দ করে না তাহার সম্পর্কে এমন কোন আলোচনা করাই গীবত । রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, আমি যে দোষের আলোচনা করিব যদি উহা তাহাদের মধ্যে বিদ্যমান থাকে তবুও গীবত হইবে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ LE LE BSC os LETTS EGET LE UAC os OS যে দোষের তুমি আলোচনা করিবে উহা তাহার মধ্যে বিদ্যমান থাকিলেই উহাকে গীবত বলা হইবে । আর যদি তাহার মধ্যে সেই দোষ বিদ্যমান না থাকে তবে তুমি বুহতান দিলে ও অপবাদ করিলে । ইমাম তিরমিযী (র) কুতায়বাহ (র)-এর সূত্রে দারাওয়ারদী হইতে ইহা বর্ণনা করিয়াছেন এবং হাসান সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (রা) বলেন, আহমদ ইব্‌ন সালামাহ (র) ... হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবায়ে কিরামকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করলেন 8 40 ১১০ ০! dl cs! আল্লাহ্‌র নিকট সর্বাপেক্ষা বড় সুদ কোনটি? তাহারা বলিলেন, আল্লাহ্‌ ও তাহার রাসূল ভাল জানেন। তিনি বলিলেন ১০ ll ৪১০ Bil ll aic Ld al

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।