Contents সুরা আহ্যাব ১৭৫ কর ৷ হাদীসটি মুরসাল ৷ জুমআর দিনে খতীবের উপর উভয় খুতবায় দরূদ পাঠ করা ওয়াজিব এবং দরূদহীন খুৎবা শুদ্ধও হইবে না । কারণ খুৎবাহ ইবাদত এবং ইবাদতে আল্লাহ্র যিকির করা শর্ত । অতএব ইহাতে রাসূলুল্লাহ্ (সা) এর যিকির ওয়াজিব হইবে । যেমন আযান ও সালাতের মধ্যে আল্লাহ্র যিকিরের সহিত রাসূলুল্লাহ্ (সা)-এর যিকির হইয়া থাকে ইমাম শাফেয়ী ও আহমদ (র) এই মৃত পোষণ করেন। রাসূলুল্লাহ্ (সা)-এর কবর যিয়ারতকালেও দরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব ইমাম আবু দাউদ (র) বলেন, ইব্ন আওযফ মুহাম্মদ ইবন মুক্রী (র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন Salle B= 2) deadly, El se pls snl ie ie Ls তোমাদের মধ্যে যে কেহ আমার প্রতি সালাম করিবে আল্লাহ্ তা'আলা আমার রূহকে ফিরাইয়া দেন। এবং আমিও তাহার সালামের জবাব দেই । হাদীসটি কেবল ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন। এবং ইমাম নববী (র) আযকার নামক কিতাবে ইহা বিশুদ্ধ বলিয়া মন্তব্য করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) আরো বলেন, আহমদ ইব্ন সালেহ (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ EE PEP BEBE CES PETE EEC ICE UI তোমরা তোমাদের ঘরকে কবরের ন্যায় আল্লাহ্র যিকির শূন্য করিও না এবং আমার কবরের নিকট তোমরা ঈদ ও মেলা অনুষ্ঠিত করিও না। তোমরা আমার প্রতি দরদ পাঠ করিও । তোমরা যেখানেই অবস্থান করনা কেন তোমাদের দরূদ আমার নিকট পৌছাইয়া দেওয়া হয়। এই হাদীসও কেবল ইমাম আবূ দাউদ (র) বর্ণনা করিয়াছেন। ইমাম নববী (র) ইহাকে বিশুদ্ধ বলিয়া মন্তব্য করিয়াছেন। ইমাম আহমদ (র) শুরাইহ (র)-এর সূত্রে আব্দুল্লাহ ইবন নাফি' হইতে উক্ত সনদে বর্ণনা করিয়াছেন। ‘ফযলুসসালাত আলাননবী’ (সা) নামক গ্রন্থে কাজী ইসমাঈল ইব্ন ইসহাক (র) বলেন, ইসমাঈল ইব্ন আবূ উওয়াইস (র).... হযরত আলী ইবৃন হুসাইন (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি প্রতি দিন সকালে রাসূলুল্লাহ্ (সা)-এর কবর যিযারত করিতে আসিত এবং দরূদ পাঠ করিত । কবরের কাছে আসিয়া দরূদ পাঠ করিবার এই নিয়মে কোন ব্যতিক্রম ঘটিত না। একদিন হযরত আলী ইব্ন হুসাইন তাহাকে জিজ্ঞাসা করিলেন, নিয়মিতভাবে দরূদ পাঠ করিতে প্রতিদিন এখানে আস কেন? লোকটি. বলিল, নবী করীম (সা)-এর প্রতি সালাত সালাম করা আমি অত্যন্ত পছন্দ
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।