তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬৬ তাফসীরে ইব্ন কাছীর ইব্‌ন ইসহাক বিকালী (র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, তোমরা আমার প্রতি দরূদ শরীফ পাঠ কর । উহা তোমাদের জন্য পবিত্রতার কারণ'। এবং আমার জন্য বেহেশতের বিশেষ মর্যাদাপূর্ণ স্থান অছ্ীীলা লাভের জন্য দু'আ কর । অতঃপর আমরা জিজ্ঞাসা করিলাম, অছীলা কি? তিনি নিজেই আমাদিগকে বলিলেন, অছীলা বেহেশতের মধ্যে একটি বিশেষ শ্রেণী কক্ষ । সেই বিশেষ কক্ষটি এক ব্যক্তিই লাভ করিবে এবং আশা করি আমিই সেই ভাগ্যবান ব্যক্তি হইবে । এই হাদীসের সূত্রে কতিপয় সমালোচিত রাবী বিদ্যমান । ১৮. ইমাম আহমদ (র) বলেন, ইয়াহয়া ইব্‌ন ইসহাক (র) ... আমর ইবনুল আস এর আযাদকৃত গোলাম আবূ কায়েস হইতে বর্ণিত । তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন ৪ slat lalla Lijit Ls EU ia le ba SA LS oe ae JEL Sy lo i Ue GSS অর্থাৎ যে ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি একবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি সত্তরবার অনুগ্রহ করিবেন এবং তাহার ফেরেশতাগণ সত্তরবার দু'আ করিবে। অতএব আল্লাহ্র কোন বান্দা দরূদ শরীফ বেশি পাঠ করুক কিংবা কম, ইহা তাহার ইচ্ছাধীন । রাবী বলেন, আমি আব্দুল্লাহ ইব্‌ন আমর (র)-কে বলিতে শুনিয়াছি তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের নিকট একজন বিদায়ী ব্যক্তির ন্যায় উপস্থিত হইলেন । তিনি বলিলেন, আমি মুহাম্মদ, আমি লিখিতে পড়িতে জানি না । এ কথা তিনি তিন বার বলিলেন । আমার পরে কোন নবী আসিবে না। আমাকে কালামের প্রারম্ভিক অংশ ও সমাপ্তিক অংশ দান করা হইয়াছে এবং ব্যাপক অর্থবাহক কালাম দান করা হইয়াছে। দোযখের প্রহরী কতজন, আরশের বাহক সংখ্যা কত, তাহা আমি জানি । আমার প্রতি বিশেষ অনুগ্রহ করা হইয়াছে। আমাকে ও আমার উম্মতকে আফিয়াত দান করা হইয়াছে। যতকাল আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকিব তোমরা আমার কথা শুনিবে এবং মান্য করিয়া চলিবে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা আমাকে তোমাদের মধ্য হইতে লইয়া যাইবেন। তোমরা আন্নাহূর কিতাব ধারণ করিবে। উহার হালালকে হালাল জানিবে এবং হারামকে হারাম জানিবে । ১৯. আবু দাউদ তায়ালিসী (র) বলেন, আবূ সালমাহ খুরাসানী (র)...আনাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ - lie le Lo sal ie se Slo 3 se Lali ouie SSS te যাহার নিকট আমার নাম উল্লেখ করা হইবে সে যেন আমার প্রতি দরূদ পাঠ করে। আমার প্রতি একবার যে দরূদ পাঠ করিবে আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি দশবার অনুগ্রহ করিবেন।

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।