তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ১৬৫ দরূদ পাঠ করিবে আমি তাহার প্রতি দশবার অনুগ্রহ করিব । আর য়ে ব্যক্তি আপনাকে একবার সালাম করিবে আমি তাহাকে দশবার সালাম করিব । তখন আমি বলিলাম, হ্যা অবশ্যই সন্তুষ্ট । ইমাম নাসায়ী হাদীসটি হাম্মাদ ইব্‌ন সালামাহ '(রা) হইতে তাহার সূত্রে বর্ণনা করিয়াছেন। ইসমাঈল আল কাজী (র) .... হযরত আবূ তালহা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ১৬. ইমাম আহমদ (রা) বলেন, শুরাইহ (র) '... আবূ তালহা আনসারী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একদিন প্রত্যুষে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখমণ্ডলীতে খুশীর চিহ্ন দেখা গেল ৷ উহা দেখিয়া সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আজ আপনাকে উৎফুল্ল দেখা যাইতেছে এবং আপনার মুখমণ্ডলে আনন্দের চিহ্ন পরিলক্ষিত হইতেছে ইহার কারণ কি? তিনি বলিলেন, হ্যা আজ আমার প্রতিপালকের পক্ষ হইতে একজন আগন্তুক আগমন করিয়া বলিয়াছে, আপনার উম্মতের মধ্য হইতে যে ব্যক্তি আপনার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ্‌ তা'আলা তাহার জন্য উহার বিনিময়ে দশটি সওয়াব লিপিবদ্ধ করিবেন ৷ দশটি গুনাহ মিটাইয়া দিবেন এবং তাহার জন্য দশটি মর্যাদা বুলন্দ করিবেন হাদীসের সূত্র মজবুত; কিন্তু সিহাহ সিত্তাহ গ্রন্থকারগণ ইহা বর্ণনা করেন নাই। * ১৭. ইমাম মুসলিম আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী (র) ইসমাঈল ইব্‌ন জা'ফর (র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন 1,4০ LE ie <! L০১৯) ০ ৮০০ ৩০ যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করিবে, আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি দশবার অনুগ্রহ করিবেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ । এই বিষয়ে আন্দুর রহমান ইব্‌ন আওফ আমির ইব্‌ন রবীআহ, আম্মার, আবূ তালহা, আনাস ও উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে হাদীস বর্নিত । ইমাম আহমদ (রা) বলেন, হুসাইন ইব্ন মুহাম্মদ (রা) ... হযরত আবু হুরায়রাহ (র) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন $ sl A223 LEE Ul AU Ly OSS, Lb St Hi 2 blobs HUN Ll তোমরা আমার প্রতি দরূদ পাঠ কর, কারণ উহা তোমাদের জন্য পবিত্রতার কারণ । এবং আমার জন্য তোমরা অছীলা'র দু'আ কর । উহা বেহেশতের উচ্চ স্তরে একটি বিশেষ শ্রেণীকক্ষ, কেবল একজন সৌভাগ্যবান ব্যক্তি উহা লাভ করিবার গৌরব অর্জন করিবে এবং আশা করি আমিই সেই ভাগ্যবান ব্যক্তি হইব । এই সূত্রে কেবল ইমাম আহমদ (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন। অবশ্য বায্যার (র) মুজাহিদ এর সূত্রে হযরত আবু হুরায়রা (রা) হইতে ইহা অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, মুহাম্মদ

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।