Contents ১৬৪ তাফসীরে ইব্ন কাছার সিজদায় অবনত হইলেন । তিনি সিজদা এত দীৰ্ঘ করিলেন যে, আমার ধারণা হইল, তিনি ইন্তেকাল করিয়াছেন। অতঃপর আমি তাহার নিকটবতী হইয়া তাহার কাছে বসিয়া পড়িলাম ৷ তখন তিনি সিজদা হইতে মাথা উত্তোলন করিলেন। আমাকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? বলিলাম, আমি আব্দুর রহমান । জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার, এখানে কেন? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি এত দীর্ঘ সিজদা করিয়াছেন যে, আমার ধারণা হইয়াছিল আল্লাহ্ আপনার রূহই কবজ করিয়াছেন। তখন তিনি বলিলেন, আসল ঘটনা ঘটিয়াছিল এই যে, জিবরীল (আ) আমার নিকট আসিয়া বলিলেন, আল্লাহ্ তা'আলা বলেন, যে ব্যক্তি আপনার প্রতি দরূদ পাঠ করে আযি তাহার প্রতি অনুগ্রহ করি। আর যে ব্যক্তি আপনার প্রতি সালাম করে আমি তাহাকে সালাম করি। অতএব আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি সিজদায় পড়িয়াছিলাম । ইসমাঈল ইব্ন ইসহাক আলকাজী (র) ... আব্দুর রহমান (রা) হইতে I CUE LT EAT হইতে বর্ণনা করিয়াছেন। ১৪. আবুল কাসিম তাবরামী (র) বলেন, মুহাশ্মদ ইব্ন আব্দুর রহীম ইবন বুজাইর (র) .... হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, . একবার রাসূলুল্লাহ্ (সা) প্রয়োজনে বাহির হইলেন; কিন্তু তাহার সাথে যাইবার জন্য কাহাকেও পাইলেন না। ইহা দেখিয়া উমর (রা) পানি লইয়া দ্রুত তাহার পশ্চাতে আসিলেন; কিন্তু তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে সিজদায় অবনত পাইলেন । অতএব তিনি সরিয়া দাড়াইলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ্ (সা) মাথা উত্তোলন করিয়া বলিলেন, তুমি আমাকে সিজদায় দেখিয়া যে সরিয়া দাড়াইয়াছ ইহা বড় ভাল কাজ করিয়াছ। এখনই হযরত জিবরীল আমার নিকট আগমন করিয়া বলিলেন, আপনার উম্মত হইতে যে ব্যক্তি আপনার প্রতি একবার দরূদ পাঠ করিবে আল্লাহ্ তাহার প্রতি দশবার অনুগ্রহ করিবেন এবং তাহার দশটি মর্যাদা বৃদ্ধি করিবেন । হাফেজ জিয়াউদ্দীন মুকদিসী (র) তাহার ‘আলমুস্তাখরাজ আলাস্ সহীহাইন' গ্রন্থে ইহা উল্লেখ করিয়াছেন। ইসমাঈল আলকাজী (র) উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। অনুরূপ ভাবে তিনি ইয়াকুব ইব্ন য়াযীদ (রা) ... উমর (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ১৫. ইমাম আহমদ (রা) বলেন, আবূ কামিল (র).... আবূ তালহা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা) আগমন করিলেন, তখন তাহার মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল ছিল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আজ আপনাকে যে আনন্দিত মনে হইতেছে? তখন তিনি বলিলেন, জিবরীল (আ) আগমন করিয়া আমাকে বলিলেন, হে মুহাম্মদ (সা)! আপনি কি আপনার প্রতিপালকের এই: কথায় সন্তুষ্ট নহেন যে, আপনার উন্মতের মধ্য হইতে যে ব্যক্তি আপনার প্রতি একবার
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।