Contents ১৫৮ তাফসীরে ইব্ন কাছীর ইমাম আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইব্ন খুযায়মাহ, ইব্ন হাব্বান ও হাকিম (র), মুহাম্মদ ইব্ন ইসহাক ....মাসউদ বদরী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার সাহাবাগণ রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা সালামের নিয়ম তো শিখিয়াছি, তবে সালাতের মধ্যে দরূদের নিয়ম কি উহা জানাইয়া দেন। রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, তোমরা দরূদ এইরূপ পড়িবে $ aaa Jl es Haas le a | ইমাম শাফেয়ী (র) তাহার মুসনাদ গ্রন্থে হযরত আবু হুরায়রা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। আর এই হাদীস দ্বারাই তিনি ইহা প্রমাণ করেন যে, ‘তাশাহহুদ’ এর শেষে দরূদ শরীফ পাঠ করা ওয়াজিব । যদি কেহ ইহা ত্যাগ করে তবে সালাত শুদ্ধ হইবে না । অবশ্য ইমাম মালেক (র)-এর অনুসারীগণ হইতে কেহ কেহ ইমাম শাফেয়ী (র)-এর এই শর্ত আরোপ করিবার জন্য তাহার সমালোচনা করিয়াছেন এবং কেবল ইমাম শাফেয়ী (র) একাই এই মত পোষণ করেন বলিয়া মন্তব্য করিয়াছেন এবং কাজী ইয়ায (র)-এর উল্লেখ অনুসারে আবূ জা’ফর রাযী তবারী ও ইমাম তাহাবী (র) ইহার বিপরীত উলামায়ে কিরামের ইজমা ও এক্যমত বর্ণনা করিয়াছেন। হাফিজ ইব্ন কাছীর (র) বলেন, ইমাম শাফেয়ী (র)-এর এই মতের সমালোচক তাহার সমালোচনায় ইনসাফ করেন নাই; বরং সংকীর্ণতার পরিচয় দিয়াছেন এবং ‘ইজমা’ এর দাবীতেও তিনি সঠিক তথ্য তুলিয়া ধরিতে পারেন নাই । সালাতের মধ্যে রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি দরূদ পাঠ করা ওয়াজিব আমরা এই দাবীই করিয়াছি এবং সালাতের মধ্যে রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি দরূদ পড়িবার নির্দেশ কুরআনের আয়াতেই রহিয়াছে। সাহাবায়ে কিরামের একটি দল আয়াতের এইরূপ ব্যাখ্যাই দিয়াছেন। আব্দুল্লাহ ইব্ন মাসউদ, আবূ মসউদ বদরী, জাবির ইব্ন আব্দুল্লাহ (রা) তাহাদেরই অন্তর্ভুক্ত । তাবেঈগণের মধ্যে শা'বী, আবূ জা'ফর বাকির, মুকাতিল ইব্ন হাইয়ান (র)-ও এই মত পোষণ করেন। আর ইমাম শাফেয়ীও এই মত' পোষণ করেন। তাহার অনুসারীগণের মধ্যে এই বিষয়ে কোন মতপার্থক্য নাই । আবু যুরআহ দামেশকীর উল্লেখ অনুসারে ইমাম আহমদ (র)ও শেষ জীবনে এই মতের অনুসরণ করেন। ইসহাক ইব্ন রাহওয়ায়ে, ইমাম মুহাম্মদ ইব্ন ইবরাহীম মালেকী (র)-ও এই মত পোষণ করেন। অনুরূপভাবে হাম্বলী মাযহাবের কোন কোন ইমাম রাসূলুল্লাহ্ (সা)-কে প্রশ্ব করিবার পর তিনি যেমন শিক্ষা দিয়াছিলেন ঠিক তদ্রপ দরূদ পাঠ করাই ওয়াজিব বলিয়া অভিমত প্রকাশ করেন। আল্লামা বন্দনেজী, সালীম রাযী ও তাহার শিষ্য নসর ইব্ন ইবরাহীম মাকদেসী রাসূলুল্লাহ্ (সা)-এর পরিবারবর্গের প্রতি সালাতের মধ্যে দরূদ পাঠ করা ওয়াজিব বলিয়া মত প্রকাশ করেন। ইমামুল হারামাইন (র) ও তাহার শিষ্য
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।