Contents সূরা আহ্যাব ১৫১ দিয়া ইহা তোমাদের ও তাহাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। | ble be DUT GASES Yo li La BESTT Ly Uibe lite Skt তোমাদের কাহারও পক্ষে রাসূলুল্লাহ্ (সা)-কে কষ্ট দেওয়া এবং তাহার মৃত্যুর পরে তাহার পত্নিগণকে কখনও বিবাহ করা সঙ্গত নহে। নিশ্চয় ইহা আল্লাহ্র নিকট গুরুতর অপরাধ । ইব্ন আবূ হাতিম বলেন, আলী ইবৃন হুসাইন .... হযরত ইব্ন আব্বাস (রা) আলোচ্য আয়াতের শানে নুযুল বর্ণনা করেন। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা)-এর ইন্তেকালের পরে তাহার কোন পত্নিকে বিবাহ করিবার আশা ব্যক্ত করিলে আয়াতটি তাহাদের ব্যাপারেই নাযিল হইয়াছিল । হযরত সুফিয়ানকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ্ (সা)-এর সেই পত্বি কি হযরত আয়িশা (রা) ? তিনি বলিলেন, উলামায়ে কিরাম ইহাই উল্লেখ করিয়াছেন। মুকাতিল ইব্ন হাইয়ান ও আব্দুর রহমান ইব্ন যায়েদ ইব্ন আসলাম (র)ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। আব্দুর রহমান ইবৃন যায়দ (র) স্বীয় সূত্রে সুদ্দী (র) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (সা)-এর ইন্তেকালের পর তাহার কোন পদ্ধিকে যিনি বিবাহ করিবার সংকল্প করিয়াছিলেন, তিনি হযরত তালহা ইব্ন আব্ুুল্পাহ্ (রা) ! অবশেষে ইহা যে হারাম সেই বিষয়ে সতর্কবাণী বুঝিতে পারিলেন। এই কারণ্রে সমস্ত উলামায়ে কিরাম এক্যমত পোষণ করেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর ইন্তেকালের পরে তাহার কোন পত্নিকে কাহারও পক্ষে বিবাহ করা জায়িয নহে। কারণ তাহারা ইহকালে যেমন তাহার পত্নি, পরকালেও তাহার পত্নি এবং মু’মিনদের মহাসন্মানিত আম্মা { পূর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হইয়াছে । তবে রাসূলুল্লাহ্ (সা)-এর যেই স্ত্রীর সহিত তাহার মিলন ঘটিয়াছে এবং তাহার জীবদ্দশায়ই তাহাকে তিনি তালাক দিয়াছেন, অন্য কাহারও পক্ষে তাহাকে বিবাহ করা জায়িয কি-না সে বিষয়ে উলামায়ে কিরামের মধ্যে দ্বিমত রহিয়াছে। রাসূলুল্লাহ্ (সা)-এর এই ধরনের কোন স্ত্রী ১,২১ ০ এর অন্তর্ভুক্ত কি, না ? বস্তুত: তাহাদের এই বিষয়ে মতপার্থক্য রহিয়াছে। অবশ্য মিলন ঘটিবার পূর্বেই যাহাকে তিনি তালাক দিয়াছেন তাহাকে বিবাহ করা যে জায়িয আছে, এই বিষয়ে কাহারও কোন দ্বিমত আছে বলিয়া আমাদের জানা নাই৷ ইব্ন জারীর (র) বলেন, মুহাম্মদ ইব্ন মুসারবা (র) ....আমির (র) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) কয়লাহ বিনতে আশআস এর মালিক'হইয়াছিলেন; কিন্তু তাহার ইন্তেকালের পরে ইকরিমাহ ইব্ন আবূ জাহ্ল (রা) তাহাকে বিবাহ করেন। হযরত আবূ বকর (রা) ইহাতে অতিশয় পীড়িত হন। হযরত উমর (রা) তীহাকে বুঝাইয়া বলিলেন, হে খলীফায়ে রাসূল! ‘কায়লা’' তো রাসূলুল্লাহ্ (সা)-এর স্ত্রী ছিলেন
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।