Contents ১৫০ তাফসীরে ইব্ন কাছীর মুসলিম শরীফে হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণিত । রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ১১১% 1 ০4 ০ ০5 ১.31১১1 25151 যখন কেহ তাহার ভাইকে দাওয়াত দিবে সে যেন তাহার দাওয়াত গ্রহণ করে। বিবাহের দাওয়াত হউক কিংবা অন্য কোন দাওয়াত ৷ বুখারী শরীফে আরো বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, আমাকে যদি একটি বকরীর পা-ও আহার করিবার জন্য দাওয়াত করা হয় তবে আমি উহা গ্রহণ করি আর যদি একটি ক্ষুরও আমাকে হাদিয়া দেওয়া হয় তবে উহাও আমি কবুল করি। ত্রেমরা যখন আহার হইতে অবসর হইয়া যাইবে তখন বাড়ীর লোকদিগকে হালকা করিয়া দিবে এবং বাহিরে চলিয়া যাইবে । ইরশাদ হইয়াছে ৩৭১১! ১১১5১ 95 তোমরা গল্পে নিমগন হইবে না। যেমন রাসূলুল্লাহ্ (সা)-এর ঘরে অবস্থানকারী তিন ব্যক্তি গল্পে মশগুল হইয়াছিল যাহা তাঁহার পক্ষে পীড়াদায়ক হইয়াছিল । ইরশাদ হইয়াছে ৪ ECU ENE RST TESS ইহা নবী (সা)-কে পীড়া দেয়। ফলে তিনি তোমাদের কারণে সংকোচ বোধ করেন। কেহ কেহ্ বলেন, আয়াতের অর্থ হইল, বিনা অনুমতিতে রাসূলুল্লাহ্ (সা)-এর ঘরে প্রবেশ করা হইলে তিনি পীড়িত হন। কিন্তু তাহার অতিশয় লজ্জার কারণে তিনি তোমাদিগকে নিষেধ করা পসন্দ করেন না। অবশেষে আল্লাহ্ তা'আলাই নিষেধ করিয়াছেন। ইরশাদ হইয়াছে ৪ EE ES Pe আল্লাহ্ তা'আলা সত্য বলিতে সংকোচ বোধ করেন না। এই কারণে তিনি তোমাদিগকে উহা হইতে নিষেধ করিয়াছেন। অত:পর আল্লাহ্ তা'আলা ইরশাদ করিয়াছেন, ০2> (3 ৬ ০৯ ০১ ০55৬১১০১] 150 যখন তোমরা তাহাদের নিকট কিছু চাহিবে তখন পর্দার আড়ালে থাকিয়াই চাহিবে অর্থাৎ রাসূলুল্লাহ্ (সা)-এর পত্নিগণের কাছে প্রবেশ করা যেমন নিষিদ্ধ, অনুরূপভাবে তাহাদের প্রতি দৃষ্টিপাত করাও নিষিদ্ধ । তাহাদের কাছে তোমাদের কাহারও কোন প্রয়োজন হইলে না। ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা .... হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত একটি পাত্রে ‘হাইস' (হালুয়া বিশেষ) খাইতেছিলাম ৷ এমন সময় হযরত উমর আসিতেছিলেন দেখিয়া রাসূলুল্লাহ্ (সা) তাহাকেও খাবারে শরীক হইবার জন্য ডাকিলেন। কিন্তু খাবার সময় ঘটনাচক্রে তাহার আঙ্গুল আমার আঙ্গুলের সহিত স্পর্শ করিয়া বসিল । তখন তাহার মুখ হইতে বাহির হইল, আহ্! যদি তোমাদের ব্যাপারে আমার কথা মান্য করা হইত তবে কোন চক্ষু তোমাদিগকে দর্শন করিত না । তখন পর্দার আয়াত নাযিল হইল ।
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।