তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৮ তাফসীরে ইব্‌ন কাছার প্রত্যাবর্তন করিলেন এবং তাহারাও রাসুলুল্লাহ (সা)-কে আসিতে দেখিল তখন তাহারা রাসুলুল্লাহ (সা)-কে পীড়া দিয়াছে ধারণা করিয়া দ্রুত বাহির হইয়া পড়িল । তিনি ঘরে প্রবেশ করিয়া পর্দা লটকাইয়া দিলেন কিছুক্ষণ তিনি ঘরে অবস্থান করিলেন । আমি তখন আঙ্গিনায় অবস্থান করিতেছিলাম ৷ এই মুহূর্তে পর্দার আয়াত নাযিল হইলে তিনি ঘর হইতে উহা পাঠ করিতে করিতে বাহির হইয়া আসিলেন। 1,১4 5 SUy UI 5১ 1/1২53 হে মু'মিনগণ! তোমরা নবী গৃহে প্রবেশ করিও না হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) সর্বপ্রথম আমাকেই আয়াতটি শুনাইলেন। আমিই সবপ্রথম এই আয়াত শ্রবণকারী ৷ কুতায়বাহ (র)-এর সূত্রে ইমাম মুসলিম, তিরমিযী ও নাসায়ী (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী ইহা নিকাহ’ অধ্যায়ে পরম্পর সূত্র ছাড়াই বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, ইবরাহীম ইব্‌ন তাহ্মান (র) হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র} ও মুহাম্মদ ইব্‌ন রাফে (র)-এর সুত্রে ইহা বণনা করিয়াছেন । আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুবারাক (র) আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন ইবৃন আবূ হাতিম (র) ও আনাস ইবন মালেক (রা) হইত অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর (র) আমর ইব্‌ন সাঈদ এবং যুহরী (র)-এর সূত্রে হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, বাহ্য ও হাশিম ইব্ন কাসিম (র) হযরত আনাস (রা) হইতে বর্ণিত । হযরত যায়নাব (রা)-এর ইদ্দত শেষ হইলে রাসূলুল্লাহ্‌ (সা) হযরত যায়েদ (রা)-কে বলিলেন, ০ (১১43.8 2:3! তুমি 'যায়নাব’-এর নিকট গিয়া আমার আলোচনা কর । রাবী বলেন, যায়েদ রওয়ানা হইয়া যায়নাব (রা)-এর নিকট যখন উপস্থিত হইলেন তখন তিনি খামীর প্রস্তুত করিতেছিলেন। হযরত যায়েদ বলেন, আমি তাহাকে দেখিয়াই আমার অন্তরে তাহার মহত্ব অনুভব হইল এবং /৯5 ০১ 4০% তাফসীর প্রসঙ্গে পূর্বে বর্ণিত পূর্ণ হাদীস বর্ণনা করিলেন। অবশ্য তিনি শেষে ইহাও বলিলেন, আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) মানুষকে নসীহতও. করিলেন। মুসলিম ও নাসায়ী (র) জাফর ইবন সুলাইমান সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন: ইব্‌ন জারীর (র) বলেন, আহমদ ইব্‌ন আব্দুর রহমান .. EEE হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর পত্নিগণ রাত্রিকালে মাঠে মল ত্যাগ করিতে যাইতেন। হযরত উমর (রা) রাসূলুল্লাহ (সা)-কে বলিতেন, আপনার পত্নিগণকে পর্দায় রাখুন ৷ কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাহা করিতেন না । একবার রাসূলপত্ধি হযরত সাওদাহ (রা) রাত্রিকালে প্রয়োজনে বাহির হইলেন । তিনি ছিলেন একজন লম্বা মহিলা । হযরত উমর (রা) তাহাকে চিনিতে পারিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া বলিলেন, হে সাওদাহ (রা)! আমি আপনাকে চিনিতে পারিয়াছি। পর্দার আয়াত যেন নাযিল হয়,

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।