তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আহ্যাব ১৪৩ কসম, তিনি যদি আবারও তোমাকে তালাক দিয়া থাকেন তবে আর কখনও তোমার সহিত আমি কথা বলিব না । রেওয়ায়েতের সনদ বুখারী ও মুসলিম এর্‌ শর্ত মুতাবিক। “Frere goer ee অন্য স্ত্রী গ্রহণ করাও তোমার পক্ষে জায়িয নহে যদিও তাহাদের সৌন্দর্য তোমাকে বিস্মিত করুক না কেন । অত্র আয়াতে আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহার পত্নিগণের মধ্য হইতে কাহাকেও তালাক দিয়া তাহার পরিবর্তে অন্যকে গ্রহণ করিয়া অবিচার করিতে নিষেধ করিয়াছেন। কিন্তু বাদী গ্রহণ করা বৈধ ঘোষণা করিয়াছেন। হাফিজ আবূ বকর বাষ্যার (র) ....হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, জাহেলী যুগে একটি জঘন্য প্রথা এই ছিল যে, একজন অপর জনের সহিত স্ত্রীর অদল বদল করিত একজন অন্যজনকে বলিত, তোমার স্ত্রী আমাকে দাও এবং আমার স্ত্রী তুমি গ্রহণ কর । ইসলাম আগমনের পর এই ঘৃণ্য প্রথার অবসান ঘটে এবং আল্লাহ্র পক্ষ হইতে এই আয়াত নাযিল হয় ৪ vw ree Gree রাবী বলেন, একবার উয়ায়নাহ ইব্‌ন হিস্ন ফাযারী রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিনা অনুমতিতেই তাহার ঘরে প্রবেশ করিল, তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট তাহার স্ত্রী হযরত আয়িশা (রা) বসিয়া ছিলেন রাসুলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, তুমি অনুমতি ছাড়াই কেন প্রবেশ করিলে ? সে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমার জ্ঞান হইবার পর আজ পৰ্যন্ত মুসার গোত্রের কাহার নিকট প্রবেশ করিবার জন্য অনুমতি গ্রহণ করি নাই । অত:পর সে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! আপনার নিকট এই মহিলা কে ? তিনি বলিলেন, উম্মুল মু'মিনীন আয়িশা (রা)। তখন সে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আপনি তাহাকে ত্যাগ করুন । আমি তাহার পরিবর্তে সর্বাপেক্ষা সুন্দরী রমণী আমার স্ত্রীকে আপনার জন্য পেশ করিতেছি । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে উয়ায়নাহ! আল্লাহ্‌ ইহা হারাম করিয়াছেন। অতঃপর সে যখন প্রস্থান করিল, তখন হযরত আয়িশা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি কে ? তিনি বলিলেন, একজন আহাম্মক সরদার ! তাহার এই আহাম্মকী সত্বেও তাহার কওম তাহাকে সরদার বলিয়া মান্য করে। হাদীসটি বর্ণনা করিয়া ইমাম বায্যার (র) বলেন, ইসহাক ইব্‌ন আব্দুল্লাহ একজন অনির্ভরযোগ্য রাবী । কিন্তু যেহেতু রেওয়ায়েত আর কেহ বর্ণনা কয়াছেন বলিয়া আমরা জানি না , অতএব ইহাই আমরা বর্ণনা করিলাম । ইহার দুর্বলতাও প্রকাশ করিয়া দিলাম ।

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।