Contents সূরা আহ্যাব ১৩১ তাফসীর ঃ আল্লাহ্ তা'আলা তাহার নবী (সা)-কে সম্বোধন করিয়া বলেন, তোমার জন্য তোমার সকল পত্নিগণকে হালাল করিয়াছি, তুমি যাহাদিগকে মোহর প্রদান করিয়াছ।$,১ দ্বারা এখান মোহর বুঝান হইয়াছে । মুজাহিদ (র) এবং আরো অনেকে ইহা বর্ণনা করিয়াছেন নবী করীম (সা) তাহার স্ত্রীগণের জন্য সাড়ে বারো উকিয়াহ অর্থাৎ পাচশত দিরহাম মোহর নির্ধারণ করিয়াছিলেন । কিন্তু তাহার কয়েকজন পত্নির বেলায় এই মোহরের ব্যতিক্রম ঘটিয়াছে। হযরত উন্মে হাবীবাহ (র)-এর মোহর ছিল চারশত দীনার । আবিসিনিয়ার সম্বাট নাজাশী রাসূলুল্লাহ্ (সা)-এর পক্ষ হইতে ইহা আদায় করিয়াছিলেন সফীয়াহ বিনতে হুয়াই (রা)-কে খায়বার যুদ্ধে যাহারা বন্দি হইয়াছিল তাহাদের মধ্য হইতে রাসূলুল্লাহ্ (সা) বাছাই করিয়া লইয়াছিলেন এবং পরে তাহাকে আযাদ করিয়া বিবাহ করিয়াছিলেন। তাহার আজাদীই তাহার মোহর হিসেবে বিবেচিত হইয়াছিল । অনুরূপভাবে জওয়াইরিয়াহ বিনতে হারিস মুস্তালকিয়াহ্ এর বদলে কিতাবত শিসামকে, সাবিত ইবন কায়েস বিবাহ করেন এবং এই বদলে কিতাবইত মোহর হিসেবে বিবেচিত হয় । Ue Ui Us L115 55 আর আল্লাহ্ যাহাদিগকে ফায় হিসেবে দান করিয়াছেন তাহাদের মধ্য হইতে যাহারা তোমার মালিকানাধীন হইয়াছে। অর্থাৎ গনীমতের মাল হইতে যে সকল মহিলার তুমি মালিক হইয়াছ, আল্লাহ্ তা'আলা তাহাদিগকেও তোমার জন্য হালাল করিয়াছেন । রাসূলুল্লাহ্ (সা) এই সূত্রে হযরত সফীয়্যাহ ও জুওয়ায়রিরাহ (র)-এর মালিক হইয়াছিলেন। কিন্তু পরবতীতে তিনি সামউন নাযরীয়াহ ও হযরত ইবাহীম (র)-এর আম্মা হযরত মারিয়াহ কিবতিয়্যাহ এর মালিক হইয়াছিলেন। উভয়ই যুদ্ধ বন্দিনী ছিলেন। LE SLD ULB Sib Lt oi Le oll আর তোমার চাচার কন্যা, তোমার ফুফুর কন্যা, তোমার মামুর কন্যা ও তোমার খালার কন্যাকেও হালাল করা হইয়াছে। শরীয়তের এই নির্দেশে মধ্য পথ অবলম্বন করা হইয়াছে। নাসারাদের মতে কোন কন্যাকে বিবাহ করিলে পাত্র ও পাত্রীর মাঝে সাত পুরুষের ব্যবধান হইতে হইবে । অপর পক্ষে ইয়াহুদীদের বিবাহের জন্য পাত্রপাত্রীর মাঝে তেমন কোন ব্যবধান হওয়ার বিধান নাই । বরং তাহাদের মতে ভাতিজা ও ভাগ্নীকে বিবাহ করাও জায়েয আছে । কিন্তু ইসলামী শরীয়ত উভয়ের মাঝে মধ্যবতী পথ অবলম্বন করিয়াছে। এবং চাচার কন্যা ও ফুফুর কন্যাকে বিবাহ করিবার অনুমতি দেওয়া হইয়াছে। অনুরূপ মামুর কন্যা ও খালার কন্যাকে বিবাহ করাও বৈধ ঘোষণা করা হইয়াছে। অপর পক্ষে ইয়াহুদীরা ভ্রাতার কন্যা ও ভগ্নির কন্যাকে বিবাহের অনুমতি প্রদান করিয়া যে দারুন
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।