Contents ১২৪ তাফসীরে ইব্ন কাহার গুণাবলীর উল্লেখ তাওরাত গ্রন্থেও করা হইয়াছে। যেমন LL 4 1 145% 1,55১ 1১৪% হে নবী! আমি তোমাকে সাক্ষীরূপে, সুসংবাদদাতা রূপে ও ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করিয়াছি এবং উন্দীদের সংরক্ষণকারী হিসাবে প্রেরণ করিয়াছি। তুমি আমার বান্দা ও রাসূল । তোমার নাগ আমি মুতাওয়াক্কিল রাখিয়াছি। সে কর্কশও নহে, কঠোরও নহে এবং বাজারে গিয়া শোর হাংগামাও করিবেনা । মন্দের বদলে মন্দ বাবহার করে না । বরং মাফ ও ক্ষমা করিয়া দেয়। বত্রু মিল্পাতকে সোজা করিবার পূর্বে আল্লাহ্ তাহাকে মৃত্যু দান করিবেন না; অর্থাৎ তাহার উন্মত এই স্বীকারোক্তি পেশ করিবে যে, আল্লাহ্ ব্যতত আর কোনন মা'বুদ নাই ! ফলে অন্ধ চক্ষু আলোকিত হইবে, বধীর কর্ণ শ্রবণকারী হইবে এবং রুদ্ধ অন্তর উন্ুক্ত হইবে । ইমাম বুখারী (র) ইহা 'ক্রয়বিক্রয়' অধ্যায়ে মুহান্মদ ইব্ন সিনান (র)... হিলাল ইব্ন আলী (র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। এবং তাফসীর অধ্যায়ে আব্দুল্লাহ ইব্ন রাজা .. আব্দুল্লাহ ইবৃন সালেহ, (র) ... আব্দুল্লাহ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা! করিয়াছেন। ইহা ছাড়া ইব্ন আবূ হাতিম (র) ... আব্দুল I আবু সালামাহ গমাজিশূন (র) হইতে ইহা বৰ্ণনা করিয়াছেন । ইমাম বুখারী (র) ‘ক্রয় বিক্রয়' অধ্যায়ে বলেন, সাঈদ (র) ... আব্দুল্লাহ ইব্ন সালাম (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ওহব ইব্ন মুমাববাহ (র) বলেন, আল্লাহ্ তা'আলা বনী ইস্ায়ালের একজন নবী হযরত শা'আইয়াহ (আ)-এর নিকট ওহীর মাধ্যমে হুকুম করিলেন, স্বীয় কওম শনী ইউস্বাঈলের মধ্যে দণ্ডায়মান হইয়া যাও, আমি তোমার মুখ দ্বারা আমার কথা বাহির করিব ! আমি উন্মীদের মধ্যে এক নধী প্রেরণ করিব । সে কর্কশও হইবে না, কঠোরও হইবে না, বাজারে গিয়া শোর হাঙ্গানাও করিবে না। সে এত নীরব ও শান্তশিষ্ট যে, প্রদীপের নিকট দিয়! অতিক্রম করিলে উহা নিভিবে না। বাশের উপর দিয়া চলিলেও পদ শব্দ শ্রুত হহঁবে না। আমি তাহাকে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করিব । তিনি অশ্বীল কথা বলিবেন ন! ; তাহার দ্বারা অন্ধ চক্ষুকে আলো দান করিব । বধীব কর্ণকে শ্রবণ শক্তি দাম করিয়া মরিচা ধরা অন্তরকে উন্ুক্ত করিব ৷ প্রত্যেক উত্তম বিষয়ের প্রতি আমি তাহাকে দিক নির্দেশ করিব । সর্ব প্রকার উত্তম চরিত্র আমি তাহাকে দান করিব ! সাকীনাহ ও পান্ীর্য তাহার পরিধেয় করিব । নেকী তাহার শিআর ও বিশ্েযধে আলামত করিব ৷ ভাকওয়া দ্বারা তাহার অন্তর পরিপূর্ণ করিব। তাহার বাক্যালাপে হিকমতের প্রকাশ ঘটাবে, তাহার স্বভাবে সততা ও বিশ্বস্ততা বিদ্যমান থাকিবে, তাহার চরিত্রে ক্ষমা ও নেকী পরিলক্ষিত হইবে । হক তাহার শরীয়ত হইবে, ইনসাফ তাহার সীরাত হইবে, হিদায়াত তাহার পেশ্ওয়া হইবে । ইসলাম তাহার মিল্লাত হইবে৷ আহমদ তাহার নাম হইবে । তাহার দ্বারা আমি গুমরাহকে সঠিক রাহ্ দেখাইব। জাহেলকে তাহার দ্বারা আলেম বানাইব :
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।