তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২২ তাফসীরে ইব্ন কাষ্টীর তাহাদের সহিত সাক্ষাৎ করিয়া বেহেশতের মহা শান্তি ও দোযখের শাস্তি হইতে মুক্তি পাইবার সুসংবাদ দনি করিবার হুকুম করিবেম। মুমিনদের প্রতি আল্লাহ্র অনুগ্রহেরই ইহা নিদৰ্শন। ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আবূ আদী (র)... আনাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার স্নাসূলুল্লাহ (সা) কতিপয় সাহাবায়ে কিরামসহ পথ অতিক্ৰম করিতেছিলেন। একটি শিশু তখন পথে পড়িয়াছিল। শিশুর আম্মা যখন সাহাবায়ে কিরামকে দেখিল তখন এই আশংকায় যে, সম্ভবত তাহারা শিশুকে না দেখিয়া পদদলিত করিয়া ফেলিবে; সে আমার পুত্র! আমার পুত্র! বলিয়া চিৎকার করিয়া দ্রুত দৌড়াইয়া আসিল এবং হাতে তুলিল । ইহা দেখিয়া সাহাবায়ে কিরাম বলিলেন ইয়া রাসূলুল্লাহ! এই মহিলা কখনও তাহার সন্তানকে আগুনে নিক্ষেপ করিবে না। রাসূলাল্লাহ্‌ (সা) তাহাদিগকে নীরব করিয়া বলিলেন কখনও না এবং আল্লাহৃও তাহার প্রিয় বান্দাকে কখনও আগুনে নিক্ষেপ করিবেন না । হাদীসটির সনদ বুখারী ও মুসলিম এর শর্ত মুতাবিক । তবে সিহাহ সিত্তাহ গ্রন্থসমূহের কোন গ্রন্থে ইহা বর্ণিত হয় নাই । তবে ইমাম বুখারী (র) তাহার সহীহ্‌ গ্রন্থে আমীরুল মুমিনীন হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে বর্ণনা করিয়াছেন। একবার রাসূলুল্লাহ্‌ (সা) একজন কয়েদী মহিলাকে দেখিলেন, যে তাহার দুগ্ধ পোষ্য শিশুকে ধরিয়া তাহার বুকের সহিত চাপিয়া তাহাকে দুধ পান করাইতেছে। তখন তিনি বলিলেন, তোমরা কি মনে কর যে, এই মহিলা তাহার এই শিশুকে তাহার শক্তি থাকিতে স্বেচ্ছায় আগুনে নিক্ষেপ করিতে পারে? সাহাবায়ে কিরাম বলিলেন, কখনও না । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন «4/1, ১১a ০০ ০a, ৮১! 1 আল্লাহ্র কসম, এই মহিলা ইহার শিশুর প্রতি যত দয়ালু আল্লাহ্‌ তা‘আলা তাহার বান্দাগণের প্রতি তাহা অপেক্ষাও অধিক দয়ালু । ১ 45415 ১০ ১৮১১১১; আর যে দিনে তাহারা আল্লাহ্র সহিত সাক্ষাৎ করিবে তাহাদের অভিবাদন হইবে ‘সালাম’ জাহেরীঁ অর্থ হইল, যেদিনে তাহারা আল্লাহ্র সহিত সাক্ষাৎ করিবে সে দিনে আল্লাহ্র পক্ষ হইতে তাহাদিগকে সালাম পেশ করা হইবে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে = 5১৬০ ৪১% 53১, পরম দয়ালু প্রভুর পক্ষ হহঁতে পেশ করা হইবে সালাম । কাতাদাহ (র) বলেন, পরকালে মুমিনগণ যখন আল্লাহ্র সহিত সাক্ষাৎ করিবে তখন তাহারা পরস্পরে একে অন্যকে সালাম পেশ করিবে ইব্‌ন জারীর (র) ইহা পছন্দ করিয়াছেন। আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন, এই তাফসীরের পক্ষে দলীল হিসাবে এই আয়াত পেশ করা হয় ৪ Ol LE al ES NEE lS e 0 ee 2 oe Feo “ eo

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।