Contents ১১৬ তাফসীরে ইব্ন কাছীর আমি আকিব (সর্বশেষ আগমনকারী), আমার পরে আর কোন নবী আগমন করিবেন না। ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি তাহাদের সহীহ্ গ্রন্থদ্বয়ে উল্লেখ করিয়াছেন। (১১) ইমাম আহমদ (র) আরো বলেন, ইয়াহয়া ইব্ন ইসহাক (র) ... আব্দুর রহমান ইব্ন জুবাইর (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আব্দুল্লাহ ইব্ন আমর (রা)-কে বলিতে শুনিলাম, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ (সা) বিদায় গ্রহণকারী ব্যক্তির মত বাহির হইলেন; তখন তিনি বলিলেন ৪ alas pil li sil EE f SEES zl FEA ES BE EINES ELE ACA BUEN Le bibl bail ls ey আমি মুহাম্মদ উন্মী নবী, এই কথা তিনি তিনবার বলিলেন । আমার পরে কোন নবীর আগমন ঘটিবে না, কালামের প্রারম্ভিক অংশ ও শেষাংশ আমাকে দান করা হইয়াছে এবং ব্যাপক অর্থ সম্পন্ব কালামও আমাকে দান করা হইয়াছৈ, দোযখের প্রহরী কতজন এবং আরশবহনকারী ফেরেশতার সংখ্যা কত, উহা আমাকে জানান হইয়াছে। আমাকে ক্ষমা করা হইয়াছে এবং আমার উন্মতকেও। যতকাল আমি তোমাদের মাঝে আছি আমার কথা শ্রবণ কর ও আমার অনুসরণ কর। যখন আল্লাহ্ আমাকে পৃথিবী হইতে লইয়া যাইবেন তখন অবশ্যই তোমরা আল্লাহ্র কিতাবকে অনুসরণ করিয়া চলিবে । উহার মধ্যে উল্লেখিত হালালকে তোমরা হালাল জানিবে এবং হারামকে হারাম । কেবল আহমদ হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) উল্লেখিত হাদীসটি ইয়াহয়া ইব্ন ইসহাক (র) .... হযরত আব্দুল্লাহ ইব্ন আমর (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। এই বিষয়ে আগে বহু হাদীস বর্ণিত আছে। হযরত মুহাম্মদ (সা)-কে আল্লাহ্র বান্দাগণের প্রতি প্রেরণ করা এবং সাথে সাথে তাহাকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করা ইহা তাহাদের জন্য আল্লাহ্র বিরাট অনুগ্রহ । আল্লাহ্ তা'আলা তাহার নাযিলকৃত আল-কিতাবের মাধ্যমে এবং রাসূলুল্লাহ্ (সা)-এর মুতাওয়াতির হাদীসের মাধ্যমে এই সংবাদ দিয়াছেন যে, হযরত মুহাম্মদ (সা)-এর পরে আর কোন নবী নাই । ইহা দ্বারা তাহাদের বুঝা উচিৎ যে, তাহার পরে যে কেহ নবুওয়াতের দাবী করিবে সে একজন মিথ্যাবাদী, প্রতারক ও ধোকাবাজ ! সে যদি নানা প্রকার ডিলিসমাতর প্রকাশ ঘটায় তবুও গুমরাহী ব্যতীত অন্য কোন মাযমে ভাহা অভিহিত হইবে না । যেমন পূর্বে ইয়ামান এর আসওয়াদ আনাসী ও ইয়ামাহ এর
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।