Contents সূরা আহ্যাব ১১৫ হইয়াছে। ভূগণ্ডলীকে আমার জন্য সিজদার স্থান ও পবিত্রতা লাভের উপায় করিয়াছেন। সমগ্র মানবকুলের প্রতি আমাকে নবী হিসেবে প্রেরণ করা হইয়াছে এবং আমাকে সর্বশেষ নবী করা হইয়াছে। ইমাম তিরমিযী ও ইব্ন মাজাহ (র) ইসমাইল ইব্ন জা’ফর (র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ । (৮) ইমাম আহমদ (র) বলেন, আবু মুআবিয়াহ (র) ... হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ EE ২১০১ Cel ls desis hil HU EE (OV EOE TY ETL VEE আমার ও আম্বিয়াগণের দৃষ্টান্ত হইল এইরূপ, যেমন কোন ব্যক্তি একটি ঘর নির্মাণ করিল, অত:পর সে উহা সম্পন্ন করিল; কিন্তু একটি ইটের স্থান শূন্য রহিল । অত:পর আমার আগমন ঘটিল এবং আমি সেই ইটের শুন্য স্থানটি পূর্ণ করিলাম । হাদীসটি ইমাম মুসলিম (র) আবূ বকর ইবৃন আবূ শাযবাহ ও আবু কুরাইব (র) হইতে বর্ণনা করিয়াছেন এবং তাহারা উভয়ই আবু মুআবিয়াহ হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। (৯) ইমাম আহমদ (র) আরো বলেন, আব্দুর রহমান ইব্ন মাহদী (র) ... হযরত ইরবাজ ইব্ন সারিয়াহ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা) আমাকে বলিলেন $ Lb Ul pl LULL IIE bt ie আল্লাহ্র কাছে আমি তখন হইতে সর্বশেষ নবী হিসেবে বিবেচিত যখন আদম (আ) মাটির সহিত মিশ্রিত ছিলেন। (১০) ইমাম যুহরী (র) বলেন, মুহাম্মদ ইব্ন জুবাইর ইব্ন মুতুইম তাহার পিত৷ হইতে বৰ্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলিতে শুনিয়াছি ঃ ES ai sill aE aU El El dl OLAS asf eS AILAINE ad L eal install lal আমার অনেকগুলো নাম আছে। আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মা-হী (নির্মূলকারী), আল্লাহ্ তা'আলা আমার দ্বারা কুফর মিশাইয়া দিবেন। আমি হাশরে (একত্রকারী), আল্লাহ্ তা'আলা আমার পায়ের উপর সকল মানুষ একত্রিত করিবেন ।
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।