তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১২ তাফসীরে ইব্‌ন কাছীর তাহারা সকলেই শৈশবকালে মৃত্যু বরণ করেন। হযরত মারিয়া কিবতিয়্যাহ (রা)-এর গর্ভে জন্মগ্রহণ করেন ইবরাহীম । তাহার ইন্তেকালও শৈশবকালেই ঘটে । হযরত খাদীজা (রা)-এর গর্ভে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চার কন্যা জন্মগৃহণ করেন। হযরত যায়নাব, উম্মে কুলসূম, হযরত ফাতেমা ও রুকাইয়াহ । রাসূলুল্লাহর (সা) জীবদ্দশায়ই তাহার তিন কন্যা ইন্তেকাল করেন এবং হযরত ফাতেমা (রা) তাহার ইন্তেকালের ছয়মাস পরে ইন্তেকাল করেন। WAP (EET EG bl L5G cll 1) ৬২ কিছু তিনি আল্লাহ্র রাসূল ও শেষ নবী আর আল্লাহ্‌ সর্ব বিষয়ে সর্বজ্ঞ । অন্যত্র ইরশাদ হইয়াছে "1:1? “lll <1, 452 ১১০ রিসালাতের দায়িত্ব কাহাকে অর্পণ করিতে হইবে আল্লাহ্‌ তাহা খুব ভাল জানেন। আলোচ্য আয়াত দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, হযরত মুহাম্মদ (সা) এর পরে আর কোন নবীর আবির্ভাব ঘটিবে না । আর যখন কোন নবীর আগমন ঘটিবে না, সে ক্ষেত্রে কোন রাসূলেরও যে আগমন ঘটিবে না, তাহা বলাই বাহুল্য । কারণ রিসালাতের মাকাম নবুওতের মাকাম অপেক্ষা খাস । কারণ সকল রাসূল নবী হইয়া থাকেন, কিন্তু সকল নবী রাসূল হন না । হযরত মুহাম্মদ (সা)-এর পরে যে কোন নবীর আগমন ঘটিবে না, এই সম্পর্কে একদল সাহাবায়ে কিরাম হইতে মুতাওয়াতির সূত্রে হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ (র) বলেন, আবূ আমের আযদী (র) ... হযরত উবাই ইব্ন কা'ব (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ Ld PEE < HUEY ALi ssid dit ld SUSIE YL LT UA MEH আমার দৃষ্টান্ত নবীগণের মধ্যে এইরূপ, যেমন কোন ব্যক্তি একটি প্রাসাদ নির্মাণ করিল এবং উহার নির্মাণ সম্পন্ন করিল বটে, কিন্তু একটি ইটের স্থান শূন্য থাকিল৷ মানুষ উহার চতুর্দিকে ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও শূন্য স্থানটির কারণে আশ্চর্যান্বিত হইয়া বলিতে লাগিল, হায়! যদি এই ইটের স্থানটি পূর্ণ হইত । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, নবীগণের মধ্যে আমিই হইলাম সেই ইটের স্থান । ইমাম তিরমিযী (র) বান্দার এর মাধ্যমে আবূ আমের আকদী হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়া বলেন, ইহা হাসান সহীহ । (২) ইমাম আহমদ (র) বলেন, আফফান (র) ... হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।