তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ১১১ রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তেকালের পরে তাহার উন্মতই তাবলীগ ও প্রচারের এই দায়িত্ব পালনের জন্য ওয়ারিশ ও উত্তরসূরী হিসাবে বিবেচিত । উম্মতের মধ্যে সাহাবায়ে কিরামই এই দায়িত্‌ পালনে সর্বোচ্চ মর্যাদার অধিকারী । রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে যেমন হুকুম করিয়াছেন তাহারা কোন প্রকার ব্যতিক্রম ছাড়াই উন্মৎকে পৌচছাইয়া দিয়াছেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সকল কথাবার্তা তাহার সকল কর্মকাণ্ড ও সকল অবস্থা দুনিয়ার সামনে পেশ করিয়াছেন। তাহার প্রকাশ্য-অপ্রকাশ্য দিবা-নৈশ ও সফর-ইকামাহ কোন সময় ও অবস্থার কর্মকাণ্ড, কথাবার্তা ও অবস্থা প্রচার করিতে তাহারা ছাড়েন নাই । আল্লাহ্‌ তা'আলা তাহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং তাহারাও আল্লাহ্র প্রতি সন্তুষ্ট হইয়াছেন। সাহাবায়ে কিরামের পরবর্তী যুগ হইতে আমাদের যুগ পর্যন্ত প্রতি যুগেই পরবর্তী যুগের মনীষীগণ পূর্ববতীগণের ওয়ারিশ হইয়া তাহাদের দায়িত্‌ পালন করিয়াছেন । যাহারা হিদায়াতপ্রাপ্ত হইয়াছে তাহারা এ সকল মনীষীগণের নূরের অনুসরণ করিয়াছে আর যাহারা তাওফীকপ্রাপ্ত হইয়াছে তাহারা তাহাদের পথেই পরিচালিত হইয়াছে। মহান রব্বুল আলামীনের নিকট আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদিগকে তাহাদের অন্তর্ভুক্ত করেন। ইমাম আহমদ (রা) বলেন, ইব্ন নুমাইর ... হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন $ CUDA diy EIU si dl cs LMA EE WR SENT LTE TOV EGON EVEL EO PE ESS OEE তোমাদের মধ্য হইতে কেহ যেন স্বীয় সত্তাকে লাঞ্চিত না করে অর্থাৎ শরীয়ত বিরোধী কোন কাজ করিতে দেখিয়া নীরবতা অবলম্বন করা ইহাই নিজ সত্তাকে লাঞ্চিত করিবার শামিল । কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা তাহাকে জিজ্ঞাসা করিবেন, শরীয়ত বিরোধী কাজ করিতে দেখিয়া উহার বিরুদ্ধে সোচ্চার হইতে বাধা দিয়াছিল কোন্‌ বস্তু? সে বলিবে, হে আমার প্রতিপালক! মানুষের ভয়ে আমি এইরূপ করিয়াছি। তখন আল্লাহ্‌ বলিবেন, আমার ভয় করাই তো অধিক সংগত ছিল। ইমাম আহমদ (রা) ..... আমর ইব্ন মুররাহ (রা) হইতেও ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন মাজাহ (র) ইহা আ'মাশ (র) হইতে বর্ণনা করিয়াছেন। MEI be SAU nt GLE মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহে । এই আয়াত অবতীৰ্ণ হইবার পর “যায়েদ ইবৃন মুহাম্মদ’ বলা নিষিদ্ধ ঘোষণা করা হইয়াছে। যদিও রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে পোষ্যপুত্র করিয়াছিলেন। বস্তুত রাসূলুল্লাহ্‌ (সা)-এর কোন ওরসজাত পুত্র যৌবনে পদার্পণ করে নাই । হযরত খাদীজা (রা) এর গর্ভে তাহার তিন পুত্র কাসেম, তায়্যিব ও তাহের জন্ব গ্রহণ করেন; কিন্তু

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।