তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ১০৯ সহিত হযরত যায়নাব (রা)-এর বিবাহ সম্পন্ন করিয়া উহাকে অনেক অধিক জোরদার করিলেন তাহ্‌রীম আয়াতের ১:১০ ১০ ৬১১] ৮১1 055১ তোমাদের ওঁরসজাত সন্তানের বিবিগণও তোমাদের পক্ষে হারাম ইহা দ্বারা মুখবোলা ও পোষ্যপুত্রগণের স্ত্রীকে বিবাহ করা যে হারাম নহে, তাহা প্রমাণিত হয়। এবং তাহার স্বীয় স্ত্রীগণকে ত্যাগ করিবার পর তাহাদের মুখবোলা পিতাগণের পক্ষে তাহাদিগকে বিবাহ করাও হারাম নহে। বরং কেবল ওুঁরসজাত সন্তানের স্ত্রীগণই হারাম বলিয়া প্রমাণিত । 5,55 1555 1", "155, আর আল্লাহ্র নির্দেশ অবশ্যই কার্যকর হয়। অর্থাৎ যায়নাব (রা)-এর বিবাহের এই বিষয়টি আল্লাহ্‌ তাআলা পূর্বেই নির্ধারণ করিয়া রাখিয়াছেন, যাহা সংঘটিত না হইয়া পারে না। তিনি অচিরেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্নিগণের অন্তর্ভুক্ত হইবেন । it LBL IIIS EISOSENE LEG (vA) VAAL AA 9 | 0 IIS bus MAUI LMS BE GS ll a ৩৮. আল্লাহ্‌ নবীর জন্য যাহা বিধিসন্মত করিয়াছেন তাহা করিতে তাহার জন্য কোন বাধা নাই ৷ পূর্বে যে সব নবী অতীত হইয়া গিয়াছেন, তাহাদিগের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহ্র বিধান । আল্লাহ্র বিধান সুনির্ধারিত । তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ১৯ £১৯ ৬ 2 দো ৬ {২ ,=,$ নবীর জন্য আল্লাহ্‌ যাহা বিধি সম্মত করিয়াছেন, উহা করিতে নবীর জন্য কোন বাধা নাই । অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা) এর পোষ্যপুত্র হযরত যায়েদ ইব্‌ন হারিসা (রা)-এর তালাকপ্রাপ্ত স্ত্রী হযরত যায়নাব (রা)-কে বিবাহ করায় শরীয়তের বিধান মুতাবিক কোন বাধা নাই । আল্লাহ্‌ তা'আলা তাহার পক্ষে ইহা হালাল করিয়াছেন। ‘Je [15 5533] {3০ যে সকল নবী অতীত হইয়া গিয়াছেন, তাহাদের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহ্‌র বিধান । আল্লাহ্‌ তাহাদিগকে এমন কোন হুকুম দিতেন না যাহা পালন করিতে তাহাদের পক্ষে কোন বাধার সৃষ্টি হইত । আল্লাহ্‌ তা'আলা ইহা দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর পোষ্যপুত্র হযরত যায়েদ ইব্‌ন হারিসা (রা)-এর স্ত্রী বিবাহ করায় মুনাফিকরা যে আপত্তি উত্থাপন করিয়াছিল, উহার প্রতিবাদ করিয়াছেন। [541555 1 ',51 55 আল্লাহ্র বিধান সুনির্ধারিত । অর্থাৎ আল্লাহ্‌ যে বিধান নির্ধারণ করেন, উহা অবশ্যই সংঘটিত হইয়া থাকে। উহা সংঘটিত হইতে বাধা দিতে পারে এমন কেহ নাই । তিনি যাহা ইচ্ছা করেন উহা অবশ্য সংঘটিত হয় আর যাহা ইচ্ছা করেন না উহা সংঘটিত হইতে পারেনা ।

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।