Contents ১০৮ তাফসীরে ইব্ন কাছীর বলিতে পারি না, আমি কি রাসূলুল্লাহ্ (সা)-কে সংবাদ দিয়াছিলাম যে, লোকজন ঘর ত্যাগ করিয়াছে না কি অন্য কেহ তাহাকে এই সংবাদ দিয়াছিলেন। সংবাদ পাইয়া রাসূলুল্লাহ্ (সা) ঘরে প্রবেশ করিলেন। আমিও প্রবেশ করিতে যাইতেছিলাম, এমন সময় তিনি পর্দা ফেলিয়া দিলেন এবং পর্দার আয়াত অবতীর্ণ হয় ০১১ 43১53 ১1 ৬১১ 31 4 তোমরা নবী (সা)-এর ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করিও না। সুলায়মান ইব্ন মুগীরা (রা) হইতে ইমাম মুসলিম ও নাসায়ী একাধিক সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) হযরত আনাস ইব্ন মালেক (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, হযরত যায়নাব (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর বঅন্যান্য পত্নিগণের উপর এই কথা বলিয়া গর্ব করিতেন যে, তোমাদিগকে তো তোমাদের পরিবারের লোকজন বিবাহ দিয়াছে; আর আমাকে সাত আসমানের উপর হইতে স্বয়ং আল্লাহ্ তা'আলা বিবাহ দিয়াছেন। সূরা নূর এর তাফসীরে আমরা পূর্বে মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন জাহ্শ এর বর্ণনা উল্লেখ করিয়াছি । তিনি বলেন, একবার যায়নাব ও আয়িশা (রা) পরম্পরে একে অন্যের সাথে এই বলিয়া গর্ব প্রকাশ করিলেন-- যায়নাব বলিলেন, আমি সেই নারী, যাহার বিবাহের ফায়সালা আসমান হইতে নাযিল হইয়াছে। আয়িশা বলিলেন, আমি সেই মহিলা, যাহার ওজর আসমান হইতে অবতীর্ণ হইয়াছে। অত:পর যায়নাব তাহার কথা স্বীকার করিলেন। ইব্ন জারীর (র) বলেন, ইব্ন হুমাইদ (রা) ও শা'বী হইতে বর্ণিত । তিনি বলেন, হযরত যায়নাব (রা) নবী করীম (সা)-কে বলিতেন, আপনার অন্যান্য পত্নিগণের তুলনায় আল্লাহ্ তা'আলা আমাকে তিনটি অধিক বৈশিষ্ট্যের অধিকারিণী করিয়াছেন। আমার ও আপনার দাদা একই ব্যক্তি । খোদ আল্লাহ্ তা'আলা আপনার সহিত আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছেন বিবাহের ব্যাপারে আমাদের মধ্যে জিবরীল ('আ) মধ্যস্থতা করিয়াছেন। bai Bl egslzesl bl 3 Cr ail cll /,১১ "4% যেন মুমিনদের জন্য কোন ক্ষতি না হয় তাহাদের পালিত পুত্রগণের পত্নিগণের ব্যাপারে যখন তাহারা তাহাদিগকে তালাক দেয়, অর্থাৎ যায়নাব (রা)-কে বিবাহ করা আমরা এই জন্য জায়েয করিয়াছি যে, পোষ্যপুত্রগণের স্ত্রীগণকে তালাক দেওয়ার পর তাহাদিগকে বিবাহ করিবার ব্যাপারে মু'মিনদের জন্য কোন অসুবিধা না হয়। যেহেতু নবুওয়াতের পূর্বেই রাসূলুল্লাহ্ (সা) হযরত যায়েদ ইবৃন হারিসা (রা)-কে পুত্ৰ বানাইয়াছিলেন এবং সাধারণভাবে তাহাকে যায়েদ ইব্ন মুহাম্মদ বলিয়া ডাকা হইত । আল্লাহ্ তা'আলা তাহাদের এই সম্পর্ক .......... SUSU Jas LY lal Lie bi bs U3 8১25 দারা ছিন্ন করিয়া রাসূলুল্লাহ্ (সা) এর
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।