তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০৬ তাফসীরে ইবন কাছীর le El il Lin NLL 51 5 সেই যায়েদ ইবন হারিসা (রা)-এর পুত্র যাহার প্রতি আল্লাহ্‌ অনুগ্রহ করিয়াছেন এবং আমিও অনুগ্রহ করিয়াছি। রাসূলুল্লাহ্‌ (সা) স্বীয় ফুফাত ভগ্ন হযরত উমায়মাহ বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা হযরত যায়নাব বিনতে জাহ্‌শ (রা)-কে যায়েদ ইব্ন হারিসাহ (রা)-এর সহিত বিবাহ দিয়াছিলেন। মাহরানা ধার্য করিয়াছিলেন দশ দীনার, ষাট দিরহাম, একটি উড়না, একটি চাদর, একটি বর্ম, পঞ্চাশ মুদ খাবার ও দশ মুদ খেজুর ৷ মুকাতিল (র) ইহা বর্ণনা করিয়াছেন। বিবাহের পরে হযরত যায়নাব (রা) হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ্র সহিত প্রায় এক বৎসর অবস্থান করেন। অত:পর তাহাদের মাঝে পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। হযরত যায়েদ (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হযরত যায়নাবের বিরুদ্ধে অভিযোগ পেশ করিলে তিনি তাহাকে বলিলেন, Ll si U2 LLL UL তুমি তোমার স্ত্রীকে ছাড়িও না এবং আল্লাহ্‌কে ভয় কর । EE ETE Mire EEE, তুমি তোমার অন্তরে উহা গোপন করিতেছ, যাহা আল্লাহ্‌ প্রকাশ করিবেন, আর মানুষকে তুমি ভয় করিতেছ; অথচ আল্লাহ্‌-ই অধিক ভয়ের যোগ্য । এই আয়াতের তাফসীর প্রসংগে ইব্ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম (রা) কতিপয় রেওয়ায়েত পেশ করিয়াছেন। বিশুদ্ধ না হইবার কারণে আমরা উহা এখানে উল্লেখ করিতে বিরত 'থাকিলাম । ইমাম আহমদ (র) হাম্মাদ (র)-এর সূত্রে হযরত আনাস (রা) হইতে এই প্রসংগে একটি হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু উহাও গরীব । ইমাম বুখারী (র) সংক্ষিপ্তভাবে উহার কিছু অংশ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, মুহাম্মদ ইব্‌ন আব্দুর রহীম (র) আনাস ইবৃন মালেক (রা) হইতে বর্ণিত । তিনি বলেন ১5 3 ৯১ 44১ {1৷ ( আয়াতটি হযরত যায়নাব বিনতে জাহশ ও যায়েদ ইবন হারেসাহ (র) সম্বন্ধে নাযিল হইয়াছে। ইব্‌ন আবূ হাতেম ...... যায়েদ ইব্‌ন জু’'দআন হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আলী ইব্ন হুসাইন আমাকে জিজ্ঞাসা করিলেন, হাসান aes ৩০5১ ০ ৬4১5 এর কি তাফসীর বর্ণনা করেন? আমি তাহাকে হযরত হাসান (র) এর কৃত তাফসীর পেশ করিলে তিনি বলিলেন, ইহা নহে, বরং আল্লাহ্‌ তা'আলা তাহার নবী (সা)-কে সংবাদ দিয়াছেন যে, অচিরেই যায়নাব (রা) তাহার পত্নিগণের অন্তর্ভুক্ত হইবেন । হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ (র) যখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট তাহার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পেশ করিতে আসিলেন তখন তিনি বলিলেন, 4% i 2 58 45% আল্লাহ্‌কে ভয় কর এবং তোমার স্ত্রীকে ছাড়িও না। অত:পর আল্লাহ্‌ তা“আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে সম্বোধন করিয়া বলিলেন, আমি তোমার সহিত তাহাকে '(যায়নাবকে) বিবাহ দিব বলিয়া সংবাদ দিলাম ৷ তুমি মনে মনে এঁ বিষয়টি গোপন

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।