তাফসীরে ইবনে কাছীর ৯ম খণ্ড
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্যাব ১০৩ করিলেন, আরো কি কেহ আছে. যাহাকে তোমরা পাইতেছ না? তাহারা বলিলেন, আর কেহ নাই । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি জলবীবকে পাইতেছিনা। তোমরা তাহাকে নিহতদের মধ্য হইতে খুঁজিয়া বাহির কর । তাহারা খুঁজিতে লাগিলেন। খুঁজিতে খুঁজিতে তাহাকে সাতটি মৃতদেহের পাশে পড়া পাইলেন, যাহাদিগকে তিনি হত্যা ‘ করিয়াছেন রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহারা এ বিষয়ে অবহিত করিলে তিনি তাহার কাছে আসিলেন। তিনি বলিলেন, এই যে মৃতদেহ তোমরা দেখিতেছ; ইহাদিগকে জলবীব হত্যা করিয়াছে। পরে জলবীবকে অন্যান্য মুশরিকরা শহীদ করিয়াছে। 5 ১ ১৯ £5 সে আমার এবং আমি তাহার । এই কথা রাসূলুল্লাহ্‌ দুই কিংবা তিন বার বলিলেন । অত:পর তাহার জন্য কবর খনন করা হইল ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-এর দুই বাহু দ্বারা তাহাকে উঠাইলেন এবং কবরে রাখিলেন। তাহাকে রাসূলুল্লাহ্‌ (সা) গোসল দিয়াছেন, রাবী ইহার কোন উল্লেখ করেন নাই । সাবিত (রা) বলেন, আনসারী মহিলাদের মধ্যে এই বিধবা মহিলা অপেক্ষা অধিক ব্যয়কারী আর কোন মহিলা ছিল না । অর্থাৎ তিনি বড়ই প্ৰাচূর্যের অধিকারিণী ছিলেন। ইসহাক ইবৃন আব্দুল্লাহ্‌ ইবৃূন আবূ তলহা (রা) হযরত সাবিত (রা)-কে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) এ আনসারী কন্যার জন্য কি দুআ করিয়াছিলেন, উহা জানেন কি? তিনি বলিলেন, তাহার জন্য রাসূলুল্লাহ (সা) এই দুআ করিয়াছিলেন ৪ SE USA ULES le UE ln Ll হে আল্লাহ্‌! আপনি তাহাকে প্রাচূর্যের অধিকারিণী করুন তাহার জীবন দারিদ্র্যক্লিষ্ট করিবেন না। রাসূলুল্লাহ্‌ তাহার জন্য যেমন দু'আ করিয়াছিলেন, বাস্তবে তেমনই ঘটিয়াছিল। তাহার চাইতে অধিক প্রাচূর্যের অধিকারিণী মহিলা আর কেহ ছিল না। আল্লাহ্‌র রাহে তিনি সর্বাপেক্ষা অধিক ব্যয় করিতেন । ইমাম আহমদ এইরূপ দীর্ঘ রেওয়ায়েত বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম ও নাসায়ী (র) ইমাম আহমদ (র) হইতে ‘ফাযায়েল’ অধ্যায়ে জলবীব এর শাহাদাতের ঘটনা বর্ণনা করিয়াছেন। হাফেজ আবূ উমর ইব্ন আব্দুল বারর (র)' 'ইস্তিআব’ গ্রন্থে বর্ণনা করিয়াছেন। আনসারী কন্যা পর্দার আড়াল হইতে যখন জিজ্ঞাসা করিল, তোমরা কি রাসূলুল্লাহ্‌ (সা) এর প্রস্তাব প্রত্যাখ্যান করিতেছ? তখন এই আয়াত নাযিল হইল ৪ SIH aol sl lg UAE Sada Said LSU নি আয়াত সকল বিষয়কে শামিল করে। আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) কোন বিষয়ে ফয়সালা দিলে উহার বিরোধিতা করিবার ক্ষমতা কাহারও নাই । যেমন ইরশাদ হইয়াছে

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।