Contents ১০২ তাফসীরে ইব্ন কাছীর পাইলেন । তাহার পাশে অনেক মুশরিকও মৃতাবস্থায় পড়িয়াছিল, যাহাদিগকে তিনি হত্যা করিয়াছিলেন। হযরত আনাস (রা) বলেন, সেই আনসারী কন্যার বাড়িতে সবচাইতে অধিক ব্যয় করা হইত । মদীনায় অন্য কোন বাড়িতে এত ব্যয় আর হইত _ না। ইমাম আহমদ (র) বলেন, আফফান (র) ... আবূ বারসা আসলামী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, জলবীব নামক এক ব্যক্তি মহিলাদের নিকট গমানগমন করিত এবং তাহাদের সহিত কৌতুক করিত । ইহা জানিয়া আমি আমার স্ত্রীকে বলিলাম, জলবীব যেন তোমাদের নিকট প্রবেশ করিতে না পারে। যদি এমন হয় তবে আমি কিন্তু তোমাদের সহিত এমন এমন ব্যবহার করিব। আনসারগণের অভ্যাস ছিল তাহাদের কোন অবিবাহিতা কন্যা থাকিলে যাবৎ না তাহারা নিশ্চিত হইতেন যে, রাসূলুল্লাহ্ (সা) তাহাদের কন্যা বিবাহ করিবেন না, তাহাকে অন্যত্র বিবাহ দিতেন না। একদা রাসূলুল্লাহ্ (সা) একজন আনসারী সাহাবীকে বলিলেন, তোমার কন্যা আমাকে দান কর । আনসারী বলিলেন, ইহা তো বড়ই খুশী ও সম্মানের বিষয়, ইয়া রাসূলাল্লাহ্! তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, আমার নিজের জন্য তাহাকে চাহি নাই । আনসারী বলিলেন, তবে কাহার জন্য, ইয়া রাসূলাল্লাহ্! রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, জলবীব এর জন্য । আনসারী বলিলেন আমি তাহার আসশ্মার সহিত একটু পরামর্শ করিয়া বলিব ৷ তিনি স্বীয় স্ত্রীর নিকট আসিয়া বলিলেন, রাসূলুল্লাহ্ (সা) তোমার কন্যার জন্য বিবাহের পয়গাম দিয়াছেন. স্ত্রী বলিলেন, বড়ই উত্তম প্রস্তাব, বড়ই খুশীর কথা । তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর নিজের জন্য নহে। তাহার স্ত্রী বলিলেন, জলবীব কি তাহার পুত্র? জলবীব কি তাহার পুত্র? আল্লাহ্র কসম, তাহার সহিত আমরা বিবাহ দিব না। স্ত্রীর মত শুনিয়া আনসারী যখন রাসূলুল্লাহ্ (সা)-কে তাহাদের মত পেশ করিতে রওয়ানা পক্ষ হইতে বিবাহের পয়গাম আসিয়াছে? তিনি সবিস্তারে কন্যাকে জানাইলেন। কন্যা আম্মার কথা শ্রবণ করিয়া বলিল, রাসূলুল্লাহ্ (সা)-এর প্রস্তাব তোমরা প্রত্যাখ্যান করিতেছ? ইহা সম্ভব নহে । তোমরা আমাকে তাহার হাওলা কর । তিনি কখনও আমার জীবন নষ্ট করিবেন না। অত:পর তাহার আব্বা রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে উপস্থিত হইয়া বলিলেন, আপনারে প্রস্তাবে আমরা সম্মত । তখন তিনি জলবীব এর সহিত আনসারী কন্যাকে বিবাহ দিলেন। এই ঘটনার পর একবার রাসূলুল্লাহ (সা) যুদ্ধে গমন করেন। যুদ্ধে মুসলমানগণ জয় লাভ করে। গনীমতের মাল বিতরণকালে রাসূলুল্লাহ্ (সা) জিজ্ঞাসা করিলেন, বীর মুজাহিদগণের মধ্য হইতে কেহ কি এমন আছে, যাহাকে তোমরা হারাইয়াছ? তাহারা বলিলেন, অমুক অমুককে আমরা পাইতেছিনা ৷ রাসূলুল্লাহ্ (সা) আবার জিজ্ঞাসা '
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।