সহীহ মুসলিম ৩য় খণ্ড
/ ৪৮৩
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২৬৯ -% LE Cd LG Sl “ 4) FES BS Ve IE H- bs Ja aS Ld Fad Ld J a Je jr “dl ul ERY il Le 2 i ine gly EAE HE LY LG A AS I Ee ER GTS a DEEL Se a ১৯৮৫ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ লেগেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে লোকদের নিয়ে নামায পড়লেন । নামায শুরু করে তিনি লক্বা কিয়াম করলেন প্রায় সূরা বাকারা পড়ার সমপরিমাণ সময় । অতঃপর রুকু করলেন লম্বা রুকু অতঃপর (রুকু থেকে) মাথা উঠালেন। তারপর আবার লম্বা কিয়াম করলেন যা প্রথম কিয়াম অপেক্ষা কিছু ছোট । অতঃপর লম্বা রুকু করলেন যা প্রথম রুকু অপেক্ষা কিছু কম ৷ অঃতপর সিজদা করলেন । সিজদা থেকে উঠে আবার লম্বা কিয়াম করলেন যা প্রথম কিয়াম অপেক্ষা কম৷ তারপর আবার লম্বা রুকু করলেন যা প্রথম রুকু অপেক্ষা কিছু কম। তারপর মাথা উঠায়ে দীর্ঘ সময় কিয়াম করলেন যা প্রথম কিয়াম অপেক্ষা কম । অতঃপর আবার দীর্ঘ রুকু করলেন যা প্রথম রুকু অপেক্ষা সংক্ষিপ্ত । অতঃপর সিজ্দা করে নামায সমাপ্ত করলেন । এতক্ষণে সূর্য স্পষ্ট হয়ে গেল । এরপর তিনি বল্লেন, চন্দ্র ও সূর্য আল্লাহর দু'টি নিদর্শন । এগুলো কারো জন্ম বা মৃত্যুর কারণে গ্রাসপ্রাপ্ত হয়না । অতএব তোমরা যখন এরূপ কিছু দেখ, তখন আল্লাহকে স্মরণ কর। সাথীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা আপনাকে দেখলাম, আপনি এ স্থানে দাড়িয়ে কোনকিছু হাত বাড়িয়ে নিতে যাচ্ছেন । আবার একটু পর দেখলাম হাত ফিরিয়ে নিলেন? রাসূলুল্লাহ (সা) বললেন, আমি বেহেশ্ত দেখতে পেলাম । অতএব বেহেশত থেকে ফলের একটা ছড়া নিতে যাচ্ছিলাম । যদি তা নিয়ে নিতাম তবে তোমরা তা পৃথিবী কায়েম থাকা পর্যন্ত খেতে পারতে । আমি দোযখও দেখতে পেলাম এবং আজকের ন্যায় এমন ভয়াবহ দৃশ্য আর কখনও দেখিনি । আমি দোযখের অধিবাসীদের মধ্যে বেশীর ভাগ দেখলাম মহিলা৷ সাথীরা জিজ্ঞেস করলেন, কি কারণে ইয়া রাসূলাল্লাহ! রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের অকৃতজ্ঞতার কারণে । তিনি বলেন, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে এবং অনুগ্রহকে অস্বীকার করে। তুমি যদি তাদের কারো সারাজীবনও উপকার কর, অতঃপর যদি কখনও তোমার থেকে কোন ক্রুটি দেখে তখন বলে ফেলে, আমি তোমার কাছ থেকে কখনও কোন কল্যাণ দেখতে পাইনি । shox GF Ww leo fl he Les

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।