সহীহ মুসলিম ৩য় খণ্ড
/ ৪৮৩
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com অপেক্ষা ছোট ছিল। অতঃপর রুকুতে গিয়ে কিয়ামের পরিমাণ সময় অতিবাহিত করলেন । এরপর রুকু থেকে মাথা উঠিয়ে সিজদায় গেলেন এবং দুটি সিজদা করলেন। তারপর দাড়িয়ে আরও তিনটি রুকু করলেন। তারপর দাঁড়িয়ে আরও তিনটি রুকু করলেন। শেষোক্ত তিন রুকু এরূপ ছিল যে, প্রত্যেক রুকু পূর্ববর্তী রুকু অপেক্ষা ছোট এবং পূর্ববর্তী রুকু পরবর্তী রুকু অপেক্ষা দীর্ঘ ছিল । আর প্রতিটি রুকুর সময় সিজদার সমপরিমাণ ছিল। অতঃপর তিনি একটু পিছনে সরে আসলেন আর তার পিছনের সারিগুলোও পিছনে সরে গেল । শেষ পর্যন্ত আমরা পৌছে (মহিলাদের নিকটে) গেলাম । আৰু বকর বলেন, শেষ পর্যন্ত তিনি মহিলাদের নিকট পৌছে গেলেন । অতঃপর তিনি সামনে এগিয়ে গেলেন এবং তীর সাথে সব লোক সামনে এগিয়ে গেল । অবশেষে তিনি তীর নির্দিষ্ট স্থানে দাড়িয়ে নামায শেষ করলেন। এদিকে সূর্য তার পূর্বাবস্থায় ফিরে এল । নামায শেষে তিনি উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললেন, হে লোক সকল, চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন । আর এ দুটি কোন্‌ মানুষের মৃত্যুর কারণে গ্রাসপ্রাপ্ত হয়না । আবু বকরের বর্ণনায় “লিমাউতি বাশারিন” উল্লেখ আছে। অতএব, তোমরা যখন এরূপ কিছু ঘটতে দেখ তখন নামায পড় যে পর্যন্ত সূর্য স্পষ্ট হয়ে না যায় । তোমাদের কাছে যে সব বিষয় সম্পর্কে ওয়াদা করা হয়েছে। তার প্রতিটি আমি আমার এ নামাযের মধ্যে দেখতে পেয়েছি। আমার কাছে দোযখ তুলে ধরা হয়েছে। আর এটা তখন যখন তোমরা আমাকে দেখেছ যে, আমি পিছনে সরে এসেছি এর লেলিহান শিখা আমাকে স্পর্শ করার ভয়ে । অবশেষে আমি দোযখের মধ্যে লাঠিওয়ালাকে (আমর ইবনে মালিক) দেখলাম সে দোযখের মধ্যে নিজের নাড়ীভুঁড়ি টানছে। এব্যক্তি নিজ লাঠি দ্বারা হজ্জযাত্রীদের মালপত্র চুরি করত । এরপর যদি ধরা পড়ে যেত তখন বলত আহ! আমার লাঠির সাথে লেগে গেছে। আর কেউ অসাবধান থাকলে তা নিয়ে যেত । এছাড়া দোযখের মধ্যে এ মহিলাকেও দেখতে পেলাম যে, একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে যমীনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত ৷ শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল । অতঃপর আমার সামনে বেহেশৃত তুলে ধরা হয়েছে। আর এটা তখন দৃষ্ট হয়েছে, যখন তোমরা আমাকে দেখতে পেয়েছ যে, আমি সামনে এগিয়ে গেছি এবং নিজস্থানে দাড়িয়েছি। আমি আমার হাত প্রসারিত করলাম এবং এর ফল তুলে নেবার ইচ্ছা করলাম যাতে তোমরা তা দেখতে পাও। অতঃপর এরূপ না করাই স্থিরকৃত হল । যেসব বিষয় তোমাদের জানানো হয়েছিল তার প্রতিটি বিষয় আমি আমার এ নামাযে থাকাকালীন দেখতে পেয়েছি। নল লপ৩ৰ্চ Ed EA] 20 2 xl ALES Lice ee [Re Ee ei Ee ly - 22 BE পালা Lobo Sl dle FM eis

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।