সহীহ মুসলিম ৩য় খণ্ড
/ ৪৮৩
📝 লেখা 📖 পিডিএফ

ঠে (S Ls : + El [ চ LS চ ত Ul পপ eda ceed cl 7-09 2 ce 22 Jb Ce al cl Ty il, Sl sh ) MR ET Ne TOE RS TS Sy EL ds ee R ls id OE EP ML Nahas 1S J Nira nA Stat Sin SER GE Se LE Hg Ta SH নব্বীতে দারুল কাযার দিকে স্থাপিত দরজা দিয়ে প্রবেশ করল । এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে রাসূলুল্লাহর (রা) দিকে মুখ করে দাড়িয়ে বলল £$ ইয়া রাসূলাল্লাহ! (অনাবৃষ্টির ফলে) মালসম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে। জীবিকার পথ কদ্ধ হয়ে যাচ্ছে। অতএব আল্লাহর কাছে দু'আ করুন যেন তিনি আমাদেরকে মেঘদান করেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'হাত উঠিয়ে দু'আ করলেন, “হে আল্লাহ! আমাদেরকে মেঘ দিন। (আমাদের ফরিয়াদ শুনুন! আমাদের ফরিয়াদ শুনুন)!” আনাস (রা) বলেন, খোদার কসম! এ সময় আসমানে কোন মেঘ বা মেঘের চিহ্নও ছিলনা । আর আমাদের ও সালা’ পাহাড়ের মাঝে কোন ঘড়-বাড়ী কিছুই ছিলনা । (ক্ষণিকের মধ্যে) তার পেছন থেকে ঢালের ন্যায় একখণ্ড মেঘ উদিত হল। একটু পর তা মাঝ আকাশে এলে চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং বৃষ্টি শুরু হল। রাবীদ্বয় বলেন, এরপর খোদার কসম, আমরা সপ্তাহকাল যাবৎ আর সূর্যের মুখ দেখিনি । অতঃপর পরবর্তী জুমুআয় আবার একব্যক্তি এ দরজা দিয়ে প্রবেশ করল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে রাসূলুল্লাহর সামনে দাড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! মাল সম্পদ সব বিনষ্ট হয়ে যাচ্ছে, পথ রুদ্ধ হয়ে যাচ্ছে । অতএব আল্লাহর কাছে দু'আ করুন যেন বৃষ্টিপাত বন্ধ করে দেন। রাবী বলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত উঠিয়ে দু'আ করলেন, “হে আল্লাহ! আমাদের অবস্থা পাল্টে দাও আমাদের উপর এ অবস্থা চাপিয়ে দিওনা । হে আল্লাহ! পাহাড়ী এলাকায়, মালভূমিতে মাঠের অভ্যন্তরে ও গাছপালা গজানোস্থলে তা ফিরিয়ে নিয়ে যাও” এরপর বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল । আমরা বের হয়ে সূর্য কিরণে হাঁটাচলা করতে লাগলাম । শরীক বলেন, আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম এ ব্যক্তি কি প্রথম ব্যক্তি? আনাস বল্লেন, আমার জানা নেই ।

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।