সহীহ মুসলিম ৩য় খণ্ড
/ ৪৮৩
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২৩৭ নামায সম্পন্ন করে সালাম ফিরাতেন, দীড়িয়ে লোকদের দিকে মুখ ফিরাতেন। তারা নিজ নিজ নামাযের স্থানে বসে থাকত । তারপর যদি কোথাও সৈন্য পাঠানোর প্রয়োজন হতো, তবে তা লোকদের নিকট ব্যক্ত করতেন । অথবা যদি অন্য কোন প্রয়োজন হতো তবে সে সম্পর্কে তাদেরকে নির্দেশ দিতেন। এবং তিনি বলতেন, তোমরা সদকা কর, সদকা কর, সদকা কর । দানে সবচেয়ে অগ্রগামী ছিল মহিলাগণ । অতঃপর তিনি ঘরে ফিরতেন। পরবর্তীকালে মারওয়ান যখন ক্ষমতায় অধিষ্ঠিত হল, তখন একবার আমি তার হাত ধরে চল্তে চল্তে ঈদগাহে এসে উপনীত হলাম ৷ এসে দেখি, কাসীর ইবনে সালৃত্‌ শক্ত মাটি ও ইট দিয়ে একটা মিম্বার তৈরী করে রেখেছে। মারওয়ান আমার থেকে এমনভাবে তার হাত টেনে ছুটাচ্ছিল; যেন আমাকে মিম্বারের দিকে টানা হেঁচড়া করছে আর আমি তাকে নামাযের দিকে টানা হেঁচড়া করছি । যখন আমি তার এ মনোভাব দেখলাম আমি জিজ্ঞেস করলাম, প্রথমে নামায পড়ার নিয়ম কি হল? মারওয়ান বলল, না হে আবু সাঈদ! তুমি যে নিয়ম সম্পর্কে অবহিত তা রহিত হয়ে গেছে। আমি বললাম, কখনও না! সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! আমি যে নিয়ম সম্পর্কে অবহিত এর চেয়ে উত্তম কিছু তোমরা কখনও করতে পারবেনা । একথা তিনি তিনবার উচ্চারণ করলেন। এরপর তিনি চলে আসলেন ৷ cE ocd cubes aoc 2 he Beco t-০১ EN Leet os wf lta Eo 3 els 25 2d ls ঢা, Nl lS ~~ : FEE ss. I lh [EAC 5 EY ১৯৩১ । উম্মু 'আতিয়্যাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাদেরকে নবী সান্ধাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমরা যেন পরিণত বয়ঙ্কা মেয়েদেরকে ও পর্দানশীন মেয়েলোকদেরকে ঈদের নামাযে বের করে দেই ৷ এবং তিনি খতুবরতী থাকে। . টীকা ঃ এ হাদীসে প্রাপ্তবয়ঙ্কা ও পর্দানশীন মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। বিশিষ্ট সাহাবী আবু বাক্র, আলী, ইবনে উমার (রা) মহিলাদের ঈদের জামায়াতে হাজির হওয়া জায়েয বলেছেন। উরওয়া, কাসেম, ইয়াহইয়া (রা) ইমাম মালিক ও আবু ইউসূফ (রা) নাজায়েয ঘোষণা করেছেন । ইমাম আবু হানীফা (রা) কখনও জায়েয কখনও নাজায়েয বলেছেন। পরবর্তী অধিকাংশ আলেমদের মতে, আধুনিক যুগে মহিলাদের প্রকাশ্যে পুরুষদের এ ধরনের জামাতে হাযির হওয়া উচিৎ নয়। কেননা বর্তমানে ফিৎনার সম্ভাবনা খুবই বেশী । ইসলামের প্রথম যুগে যেহেতু ফিৎনার সম্ভাবনা খুবই কম ছিল তাই তখন অনুমতি ছিল । তবে আজকের যুগেও যদি মহিলাদের জন্য এমন আলাদা ব্যবস্থা থাকে যাতে তাদের পর্দা ক্ষুণ্ণ না হয় তাহলে অবশ্যই তা জায়েয ।

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।