১৭২ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com সালাম করলে তিনি আমাদেরকে (ভেতরে প্রবেশের) অনুমতি দিলেন। আমরা কিছুক্ষণ দরজায় থেমে থাকলাম । তখন বাদী বের হয়ে এসে বললো, আপনারা প্রবেশ করছেন না কেন? আমরা ভেতরে প্রবেশ করে দেখলাম তিনি তাসবীহ পড়ছেন। তিনি জিজ্ঞেস করেন, অনুমতি দেয়ার পরও তোমাদের প্রবেশে কি বাধা ছিল? আমরা বললাম, না তেমন কোন বাধা ছিল না, তবে আমরা ভাবলাম, হয়ত ঘরের মধ্যে কেউ ঘুমিয়ে আছে। তিনি বললেন, তুমি উম্মু আবদের পুত্রের পরিবার সম্পর্কে অলসতার ধারণা করলে! রাবী বললেন, অতঃপর তিনি তাসবীহ পাঠে রত হলেন, শেষে যখন ভাবলেন যে, সূর্য উদিত হয়েছে তখন বললেন, হে বাদী! দেখো, সূর্য উদিত হলো কি না । রাবী বলেন, সে তাকিয়ে দেখলো সূর্য উদিত হয়নি । তিনি আবার তাসবীহ পাঠে রত হলেন। শেষে তিনি যখন ভাবলেন, সূর্য উদিত হয়েছে তখন বললেন, হে বাঁদী! দেখো তো সূর্য উদিত হয়েছে কি না। সে তাকিয়ে দেখলো যে, সূর্য উদিত হয়েছে। আবদুল্লাহ (রা) বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এই দিনটি আমাদের ফেরত দিয়েছেন। অধস্তন রাবী বলেন, আমার মনে হয় তিনি এও বলেছেন £ঃ “এবং আমাদের অপরাধের কারণে আমাদের ধ্বংস করেননি” ৷ রাবী বলেন, উপস্থিত লোকদের একজন বললো, গত রাতে আমি (নামাযে) মুফাস্সাল সূরা সম্পূর্ণটা পড়েছি । আবদুল্লাহ (রা) বলেন, কবিতা পাঠের মত দ্রুত? আমরা অবশ্যই কুরআনের সূরাসমূহের পাঠ শুনেছি । রাসূলুল্লাহ (সা) যেসব সূরা (নামাযে) পড়তেন আমি সেসব সূরা মুখস্থ করে রেখেছি ৪ মুফাস্সাল সূরাসমূহ থেকে আঠারো সূরা এবং হা-মীম পরিবারের দুইটি সূরা ৷* Ed “৪০ #o- 0. Bot 0m eh Gaye er Boe ae A BIA ISHS IL SIUM wk A NENT 0 EN BANS dls 96 পল Ed 2 SAN Ld Ce zs 5 e- 53 yy or be 2, Pd পপ ১৭৮৯ । শাকীক (র) থেকে বর্ণিত । তিনি বলেন, বাজীলা গোত্রের নাহীক ইবনে সিনান নামীয় এক ব্যক্তি আবদুল্লাহ (রা)-র নিকট এসে বললো, আমি এক রাকআতেই মুফাস্সাল সূরা পড়ে থাকি । আবদুল্লাহ (রা) বলেন, কবিতা আবৃত্তির মত দ্রুত গতিতে? রাসূলুল্লাহ (সা) নামাযে যেসব সূরা পড়তেন তার নজিরসমূহ আমার জানা আছে। তিনি প্রতি রাকআতে দুটি সূরা পড়তেন । * যেসব সূরা হা-মীম দ্বারা শুরু হয়েছে সেগুলো হলো হা-মীম পরিবারভুক্ত সূরা (অনুবাদক) ।
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।