http://IslamiBoi.wordpress.com Ao oc A + 7 0-0-2 Mass MA AL Eo Od FC eH No CEE Eh ত ললে sh L260 UE 335 a) i Ll 5s le Spd Shs ef cH sd bec rc 7 I ee OE EAS: 20) ER oli L tee ‘ #2 EAA + ১৭৮১ । উবাই ইবনে কাব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি মসজিদে থাকা অবস্থায় এক ব্যক্তি তাতে প্রবেশ করে নামায শুরু করলো। সে এমন এক (পদ্ধতিতে) কিরাআত পড়লো যা আমার নিকট অভিনব মনে হলো । অতঃপর আরেক ব্যক্তি প্রবেশ করে আগের ব্যক্তির থেকে ভিন্নতর (পদ্ধতিতে) কিরাআাত পড়লো আমরা নামায শেষ করে সকলে নবী (সা)-এর নিকট প্রবেশ করলাম । আমি বললাম, এই ব্যক্তি এমন (পদ্ধতিতে) কিরাআাত পড়েছে যা আমার নিকট অভিনব মনে হয়েছে। অতঃপর আরেকজন প্রবেশ করে তার পূর্ববর্তী জনের থেকে ভিন্নতর (পদ্ধতিতে) কিরাআত পড়েছে। রাসুলুল্লাহ (সা) তাদের উভয়ের কিরাআত সম্পর্কে উত্তম মন্তব্য করলেন । এতে আমার মনে মিথ্যা অবিশ্বাসের উদ্রেক হলো, এমনকি জাহিলী যুগেও ততো তীব্র অবিশ্বাসের উদ্রেক হয়নি । আমাকে যে চিন্তা আচ্ছন্ন করেছিলো, রাসূলুল্লাহ (সা) তার প্রতিক্রিয়া লক্ষ্য করে আমার বক্ষস্থলে আঘাত করলেন। এতে আমি ঘর্মাক্ত হয়ে পড়লাম । যেন আমি ভীত-বিহ্বল হয়ে মহামহিম আল্লাহর দিকে তাকিয়ে আছি । তিনি আমাকে বললেন £ হে উবাই! আমার নিকট বার্তা পাঠানো হয়েছে যে, আমি যেন এক হরফে (উচ্চারণ পদ্ধতিতে) কুরআন পড়ি । আমি অনুরোধ করে বললাম, আমার উন্মাতের প্রতি সহজসাধ্য করুন । আমাকে প্রতিউত্তরে বলা হলো, তা দুই হরফে (পদ্ধতিতে) পড়ুন । আমি তাকে পুনরায় অনুরোধ করলাম যে, আমার উম্মাতের প্রতি সহজসাধ্য করুন । তৃতীয়বারে আমাকে বলা হলো, তা সাত হরফে (পদ্ধতিতে) পাঠ করুন এবং আমার এই সাতবারের প্রতিবার প্রতিউত্তরের পরিবর্তে আপনার জন্য একটি করে কিছু আমার নিকট প্রার্থনা করতে পারেন (যা আমি কবুল করবো) । আমি বললাম, হে আল্লাহ! আমার উন্মাতকে ক্ষমা করুন। আর তৃতীয় প্রার্থনাটি আমি সেই দিনের জন্য স্থগিত করে রেখেছি, যেদিন সমগ্র সৃষ্টি, এমনকি হযরত ইবরাহীম (আ) পর্যন্ত আমার প্রতি আগ্রহাণ্বিত হবেন।
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।