http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৪১ es se db ie ESI AI i 5) s J ALES I Ed 0. LEAL DEE ১৭৩১ ৷ মুআবিয়া ইবনে কারা আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল থেকে বর্ণনা করেছেন । তিনি বলেছেন £ মক্কা বিজয়ের দিন আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনীর পিঠে বসে সূরা ‘ফাতৃহ’ পাঠ করছেন । মুআবিয়া ইবনে কারা বর্ণনা করেছেন অতঃপর আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল ‘তারজী’সহ (সূরা ফাত্হ্) পাঠ করে শুনালেন। মুআবিয়া ইবনে কারা বলেছেন, লোকজন জমায়েত হওয়ার আশংকা না থাকলে আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের অনুকরণ করে যেভাবে (সূরাটি পাঠ করে) শুনিয়েছেন আমিও সেভাবে শুনাতাম। Ac eocd oc 0 CUES DHA SE ties LAD \2 95 তনত ie ty ie 2 Gx J 3 Gn ৮ Ls >, d 5 os nn FENG So ~~: BY A EE a 4 Je sd e Aes > > 3) পল TTR MT EEE এবং উবায়দুল্লাহ ইবনে মু’আয তার পিতা মু’'আযের মাধ্যমে শু'বা থেকে এই একই সনদে অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন। তবে খালিদ ইবনে হারিস বর্ণিত হাদীসে তিনি বলেছেন ঃ তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার সওয়ারীতে বসে সূরা ‘ফাতৃহ্’ পড়তে পড়তে পথ অতিক্রম করছিলেন। টীকা ৪ কাজী আয়াদ বলেছেন, সুমিষ্ট স্বরে তারতীল সহকারে কুরআন পাঠ করা উত্তম- এ ব্যাপারে সব . উলামা একমত পোষণ করেছেন। আবু উবাইদ বলেছেন যে, উল্লেখিত হাদীসগুলোই এর প্রমাণ । তবে ইলহান বা সুর করে কুরআন তিলাওয়াতের ব্যাপারে উলামায়ে কেরাম মতানৈক্য পোষণ করেছেন। ইমাম মালিক (রা) ও অধিকাংশ উলামা এটাকে মাকরূহ মনে করেন। কারণ এতে মুখস্থ’ বা বিনয়ী ভাব এবং কুরআন বুঝার দিকে বেশি মনোযোগ থাকেনা । অথচ কুরআনের উদ্দেশ্য তা বুঝে পড়ে আমল করা, এ উদ্দেশ্য এতে ব্যর্থ হয়ে যায়। তবে ইমাম আবু হানীফা ও একদল প্রবীণ উলামা ইলহান ও সুর করে কুরআন তিলাওয়াত করা মুবাহ্ বলে মনে করেন। কেননা এ বিষয়ে কিছু হাদীসের সমর্থন আছে। আর এভাবে মানুষের মন নরম হয়। হৃদয়ে ভীতি সঞ্চার হয় এবং কুরআন শোনার আগ্রহ বাড়ে। ইমাম নববী (র) বলেন, ইমাম শাফেয়ী (র) বলেছেন- কোন কোন ক্ষেত্রে সুর করে বা ইলহান করে কুরআন শরীফ পড়া আমি অপছন্দ করি আবার কোন কোন ক্ষেত্রে অপছন্দ করিনা । উলামা ও বিশেষজ্ঞদের মতে যে ক্ষেত্রে ইলহাম করে তিলাওয়াত করলে বিকৃতি ঘটে সেক্ষেত্রে তিনি তা অপছন্দ করেছেন। আর যে ক্ষেত্রে তা হয় না সেক্ষেত্রে অপছন্দ করেননি।
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।