http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১১৯ আর আখলাক বা নৈতিকতার মন্দ দিকগুলো আমার থেকে দূরে রাখো । তুমি ছাড়া আর কেউ এই মন্দগুলোকে দূরে রাখতে সক্ষম নয়। আমি তোমার সামনে হাজির আছি- তোমার আনুগত্য করতে প্রস্তুত আছি । সব রকম কল্যাণের মালিক তুমিই । অকল্যাণের দায়দায়িত্ব তোমার নয়। আমার সব কামনা-বাসনা তোমার কাছেই কাম্য । আমার শক্তি-সামর্থ্য ও তোমারই দেয়া । তুমি কল্যাণময়। তুমি মহান। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার কাছেই তওবা করছি । আর রুকু’ করার সময় বলতেন £ আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু, ওয়া লাকা আসলামতু, খাশাআ লাকা সাময়ী ওয়া বাছারী, ওয়া মুখখী, ওয়া আযমী ওয়া আসরী” অর্থাৎ ৪ হে আল্লাহ, তোমার উদ্দেশ্যেই আমি রুকু' করলাম অর্থাৎ নত হলাম । তোমার প্রতি ঈমান আনলাম, তোমার উদ্দেশ্যেই আত্মসমর্পণ করলাম । আমার কান, চোখ, মগজ, হাড় এবং সব স্নায়ুতন্ত্রী তোমার কাছে আনত ও বশীভূত হলো। আর রুকু থেকে উঠে বলতেন ঃ£ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলয়াস সামাওয়াতি ওয়া মিলয়াল আরদি ও মিলয়া মা বায়নাহুমা ওয়া মিলয়া মা শিতা মিন শাইয়েন বাদু অর্থাৎ হে আল্লাহ, হে আমার রব, সব. প্রশংসা তোমারই প্রাপ্য । আসমান ভর্তি প্রশংসা, যমীন ভর্তি প্রশংসা, আসমান ও যমীনের মধ্যবর্তী স্থান ভর্তি প্রশংসা এবং এরপর তুমি আর যা চাও তার সবটা ভর্তি প্রশংসা. একমাত্র তোমারই প্রাপ্য । আর যখন সিজদায় যেতেন তখন বলতেন £ আল্লাহুম্মা লাকা সাজাদতু, ওয়া বিকা আমান্তু ওয়া লাকা আসলামতু, সাজাদা, ওয়াজহী লিল্লাযী খালাকাহু ওয়া সাওওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাছারাহু তাবারাকাল্লাহু আহসানাল খালিকীন $ অর্থাৎ £ হে আল্লাহ তোমারই উদ্দেশ্যে আমি সিজদা করলাম । তোমারই প্রতি আমি ঈমান পোষণ করেছি। তোমারই উদ্দেশ্যে আমি আত্মসমর্পণ করেছি। আমার মুখমণ্ডল সেই মহান সত্তার উদ্দেশ্যে সিজদা করলো যিনি তাকে সষ্টি করেছেন এবং আকৃতি দান করেছেন। আর কান ও চোখ ফেড়ে শোনা ও দেখার উপযোগী করে তৈরী করেছেন। মহা কল্যাণময় আল্লাহ, তিনি-কতইনা উত্তম সৃষ্টিকারী । অতঃপর সবশেষে. তাশাহ্হুদ ও সালামের মধ্যবর্তী সময়ে তিনি বলতেন $ আল্লাহুন্মাগফিরলী মা কাদ্দামতু ওয়া মা আখ্খারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ’লানতু ওয়া মা আসরাফ্তু ওয়া মা আনতা আ'লামু বিহি মিননী আনতাল্ মুকাদ্দিমু ওয়া আনতাল মুয়াখখিরু লা-ইলাহা ইল্লা আনৃতা” অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার পূর্বের ও পরের গোপনে এবং প্রকাশ্যে কৃত গুনাহ মাফ করে দাও। আর যেসব ব্যাপারে আমি বাড়াবাড়ি করেছি তাও মাফ করে দাও। আমারকৃত যে সব গুনাহ সম্পর্কে ভুমি আমার চাইতে বেদী জানো তাও মাফ করে দাও। তুমিই আদি এবং তুমিই অস্ত তুমি ছাড়া আর কোন ইলাহ নেই । টীকা £ ফরয ও নফল সব রকমের নামযে শুরু করতে মাসনূুন দোআ পড়া উত্তম এ হাদীস থেকে তা প্রমাণিত হয়। তবে এই দু'আ পড়ার কারণে নামায দীর্ঘায়িত হলে মুক্তাদীদের অসুবিধা হবে জানলে ইমামের জন্য না পড়াই যুক্তিযুক্ত হবে। এ হাদীস থেকে আরো প্রমাণিত হয় যে রুকু, সিজদা, ই’তিদাল এবং সালামের পূর্বে হাদীসে উল্লেখিত দু'আ পড়াও মুস্তাহাব। '
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।