http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৯৩ ১৬৫৪ ৷ আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আল্লাহ তা'আলা অবকাশ দেন বা দেরী করেন । এভাবে যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ অতিক্রম হয়ে যায় তখন তিনি দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন $ কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি (যে ক্ষমা প্রার্থনা করবে, আর আমি তাকে ক্ষমা করবো)? কোন তওবাকারী আছে কি (যে তওবা করবে আর আমি তার তওবা কবুল করবো)? কোন প্রার্থনাকারী আছে কি (যে প্রার্থনা করবে আর আমি তার প্রার্থনা কবুল করবো)? কোন আহ্বানকারী আছে কি (আমি যার আহ্বানে সাড়া দান করবো)? এভাবে ফজরের ওয়াক্ত পর্যন্ত তিনি বলতে থাকেন। cle Stebel cots vox ho 24.2 dhe, c.h0 Hels 2 lS EE hr a GJ hb sl of ees 2x 0h B.8 2 e ec ce e SLA Lr I Je ১৬৫৫ মুহাম্মাদ ইবনে মুসারা ও ইবনে বাশৃশার মুহাম্মাদ ইবনে জা'ফর ও শু'বার মাধ্যমে আবু ইসহাক থেকে এই একই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে মনসুর বর্ণিত হাদীসটি পূর্ণাঙ্গ ও বেশী স্পষ্ট । টীকা £ উপরে বর্ণিত হাদীসগুলো থেকে প্রমাণিত হয় যে, প্রত্যেক রাতে মহান ও পরাক্রমশালী আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করেন। এখানে হাদীসে যেভাবে বর্ণনা করা হয়েছে হবহু সেইভাবে বিশ্বাস করা আমাদের ঈমানের দাবী । আর কোন ব্যাখ্যা না করে আমাদের অনুরূপ আকীদা পোষণ করা প্রকৃত মুসলমানের কাজ । এক্ষেত্রে আল্লাহ তা'আলার ফেরেশতা অবতরণ করেন বা তীর রহমত নাযিল হয় ইত্যাকার ব্যাখ্যা প্রদান করা মোটেই যুক্তি সংগত নয়। কেননা সে ক্ষেত্রে “আমি ক্ষমা করবো, আমি দান করবো, আমি তওবা কবুল করবো” এরূপ কথার কোন অর্থ থাকেনা । খোদ আল্লাহ তাআলার পক্ষেই এরূপ কথা বলা সম্ভব । কুরআন মজীদে এবং বিভিন্ন হাদীসে মহান আল্লাহর হাসা, অবতরণ করা, উঠা, হাত স্থাপন করা এবং এরূপ আরো যেসব কথা বলা হয়েছে আক্ষরিক অর্থে তার প্রতি ঈমান পোষণ করা সাহাবা, তাবেয়ীন, আয়েশ্মায়ে দ্বীন এবং মুহাদ্দিসদের মতে প্রত্যেক মুসলমানের জন্য জরুরী ৷ এর প্রকৃত অবস্থা কি তা আল্লাহর ওপর ছেড়ে দেয়া কর্তব্য । মানুষের জ্ঞানের পরিধি সীমিত হওয়ার কারণে প্রকৃত অবস্থা মানুষের বোধগম্য নয়। তাই মানুষের বোধগম্যতার সীমার মধ্যে সর্বাধিক উপযুক্ত ভাষায় আল্লাহ এবং তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয় সম্পর্ক্কে মোটামুটি একটা জ্ঞান দান করতে চেয়েছেন। অন্যথায় একথা মেনে নিতে হয় যে আল্লাহ তা'আলা কোন নির্দিষ্ট জায়গায় অবস্থান করেন এবং সেখান থেকে অবতরণ করে বা নেমে এসে দুনিয়ার নিকটবর্তী আরেকটি নির্দিষ্ট স্থানে অবস্থান করেন। এ ধরনের আকীদা বিশ্বাস পোষণ করা কোন অবস্থাতেই ঠিক নয় । হাদীসগুলোর কোনটিতে আল্লাহ তা'আলার দুনিয়ার আসমানে অবতরণের কথা রাতের প্রথম তৃতীয়াংশ . অতিবাহিত হওয়ার পর আবার কোনটিতে অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর আবার কোনটিতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে বলা হয়েছে। মুহাদ্দিসগণ নিজ নিজ জ্ঞান ও প্রজ্ঞা অনুসারে কোরআন ও হাদীসের আলোকে এর ব্যাখ্যা দিয়েছেন। তবে হাদীসের সার্বিক ভাষ্য এবং অধিকাংশ মুহাদ্দিস ও আলেমের মতে, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আল্লাহ তা'আলা দুনিয়ার আসমানে আসেন বলে দৃঢ়ভাবে প্রমাণিত হয়। সুতরাং এটিই দু'আ কবুল হওয়ার সময় ৷ এ সময় কেউ মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে তিনি তা কবুল করেন।
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।