Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এক লাখ বা এর বেশী "বলার মানে এ নয় যে, এর সঠিক সংখ্যার ব্যাপারে আল্লাহ্‌র সন্দেহ ছিল বরং এর অর্থ হচ্ছে, যদি কেউ তাদের জনবসতি দেখতো তাহলে সে এ ধারণাই করতো যে এ শহরের জনসংখ্যা এক লাখের বেশীই হবে, কম হবে না। (তাফহীমুল কুর আন, সূরা আস্‌ সা-ফ্‌ ফা-ত, পৃঃ ৭৫)। এই প্রসঙ্গে একটি হাদিসও উল্লেখ করা যেতে পারে; আলী ইব্‌ন হুজর (র)...উবাই ইব্‌ন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তাকে (ইউনুস আ) আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম (সাফ্ফাত ৩৭:১৪৭) আয়াতটি সম্পর্কে আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেনঃ এরা ছিল (এক লক্ষ) বিশ হাজার । হাদীছটি গারীব। (তিরমিষী শরীফ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পঞ্চম খণ্ড, পৃঃ ৫০১, হাদীস ৩২২৯) স্পষ্ট বোঝা যাচ্ছে, আল্লাহ্‌র ভুল ঢাকতে গিয়ে তাফসিরকার এবং অনুবাদক নিজেদের মনগড়া কথাবার্তা বন্ধনীর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। একটু চিন্তা করলেই বোঝা যায় যে, এই ধরনের ইসলামী পরিসংখ্যান কতটুকু বিশ্বাসযোগ্য হতে পারে__যেখানে শুধু আল্লাহই নন, তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তথা নবী মুহাম্মদেরও পরিসংখ্যান জ্ঞান একেবারেই মূল্যহীন বা অ-নির্ভরযোগ্য। কোরানের একটি আয়াতে আল্লাহ্‌ আমাদেরকে ইসলামি নরকের আকৃতির ব্যাপ্তি সম্বন্ধে কিছুটা ধারণা দিয়েছেন। ৮৯:২৩ এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? [তফসীর মাআরেফুল কোরআন (বাংলা অনুবাদ ৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।