এটা স্বীকার্য যে, আধুনিক দশমিক পদ্ধতিতে যোগ, বিয়োগ, গুণ ভাগ, সরলকরণ ইত্যাদি বুনিয়াদী পাটিগণিতের নিয়ম সহজ নয়। এই সব দক্ষতা অর্জনের জন্যই বিদ্যার্থীরা অনেক বছর অতিবাহিত করে প্রাথমিক বিদ্যালয়ে। তারপরেও অনেকেই রয়ে যায় অপারদর্শী। সেইজন্যেই বিশ্বের সর্বত্রই মৌলিক পাটিগণিত বাধ্যতামূলক বিষয় হিসেবে পাঠ করতে হয় অতি অল্প বয়সেই । আমরা অবাক হয়ে দেখি যে, আল্লাহ্ পাকও এই বিদ্যায় অজ্ঞ। পাটিগণিতে আল্লাহ্র দৌড় ধরা পড়ে শতকরা হিসাবে এবং ভগ্মাংশের হিসাবে । এই সব গণনার জন্য দরকার উৎপাদক, ল সা গু, গ সাগু ইত্যাদির জ্ঞান। বোঝা যাচ্ছে, আল্লাহ্ পাক তাও জানেন না। আল্লাহ্ পাক কোরানে (৭:১৫৮, ২৯:৪৮) লিখেছেন যে, তাঁর প্রিয়তম সৃষ্টি নবী করীম ছিলেন নিরক্ষর । নিরক্ষরের অর্থ যে অশিক্ষিত, তা নয়। তবে নবী যে পাটিগণিতের কোনো নিয়ম জানতেন না, তা পরিষ্কার। এছাড়াও তাঁর বেশিরভাগ সাহাবীও (সাঙ্গ- পা্গরা) ছিলেন নিরক্ষর ও আনুষ্ঠানিক শিক্ষাবর্জিত। অবস্থাদৃষ্টে মনে হয়, আল্লাহ পাকও নিরক্ষর ও অশিক্ষিত। কিন্তু ইসলাম বলে, আল্লাহ্ পাক সবজান্তা, সর্বশক্তিমান। তাই যদি সত্যি হয়, তবে স্বীকার করতেই হয় যে, কোরান আল্লাহ্র লিখিত কিতাব নয়। কোরান নবী মুহাম্মদ এবং তাঁর অনুসারীদেরই লেখা । ৭৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।