৭০:৪ ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ্ তাআলার দিকে উর্ধগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর। উপসংহার এই প্রবন্ধে দেখা যায়, আল্লাহ্ পাক পাটিগণিতের অনেক মৌলিক নিয়ম জানেন না। যেমন পরিসংখ্যান তত, সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদিতেও আল্লাহ পাক পারদরশী নন। তারপর আছে সংখ্যা লেখার পদ্ধতি। বিশাল সংখ্যা লেখার জন্য সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়__অর্থাৎ সংখ্যাকে দশ-এর সুচক বা ১০ এর ঘাত দিয়ে লেখা হয়। উদাহরণ হচ্ছে_বিলিয়ন, ট্রিলিয়ন...ইত্যাদি, যদিও আল্লাহরই সৃষ্ট মানবকুল এই পদ্ধতি ব্যবহার করে আসছে_যুগ যুগ ধরে। সবকিছুই যদি আল্লাহ্র ইচ্ছাতে হয়, তাস্হলে এটা কেমন করে সম্ভব যে, যা মানুষ জানে-_তা আল্লাহ্ পাক তা জানেন না? সৃষ্টিতত্্ নিয়েও আল্লাহ্ মহাবিভ্রান্তিতে আছেন। তাঁর সৃষ্টিরহস্যের যে সমীকরণ, তারও তিনি সমাধান কেমন করে করতে হয়, তা জানেন না। তারপর তাঁরই সৃষ্ট বর্ষপঞ্জী নিয়ে তিনি মহাবিবৰত__যার কুফল আজও সমগ্র ইসলামী জগৎ পাচ্ছে_অর্থাৎ ইসলামী আচার অনুষ্ঠান, রোজা, হজ্জ, ঈদ_এই সব একক দিনে অনুষ্ঠিত হচ্ছে না। এই ব্যাপারটা মাছের বাজারের মত হয়ে গেছে__যার যা ইচ্ছে, সেই মতো ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, যা অনেক সময়ই পরস্পরবিরোধী হয়ে যাচ্ছে। তাই বলতেই হয় যে ইসলামী বর্ষপঞ্জী আধুনিক যুগে মোটেই নির্ভরযোগ্য নয়। ৭৪ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।