স্ত্রী পাবে এক-চতুর্থাংশ, অর্থাৎ ১/৪ _ ৩/১২ (আয়াত ৪:১২) মাতা পাবে এক-তৃতীয়াংশ, অর্থাৎ ১/৩ - ৪/১২ (আয়াত ৪:১২) ভগিনীরা পাবে দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ২/৩ - ৮/১২ (৪:১৭৬) এই সকল ভগ্াংশগ্তলোর যোগফল হবে ৩/১২ + ৪/১২ + ৮/১২ _ ১৫/১২ - ১.২৫ আশ্চর্য হবারই কথা। এক বিবাহিত নারী মারা গেল। তার উত্তরাধিকারী থাকল: ভগিনীরা পাবে দুই-তৃতীয়াংশ বা ২/৩ (আয়াত ৪:১৭৬) ভ্রাতারা পাবে (ভগিনীর দ্বিগুণ) ৪/৩ (আয়াত ৪:১৭৬) এই ভগ্নাংশের যোগফল হবে ২/৩ + ৪/৩ - ৬/৩ _ ২ দেখা যাচ্ছে সম্পত্তি বন্টনের পর ইসলামী আইন অনুযায়ী সম্পত্তি দ্বিগুণ হয়ে যাচ্ছে। ভেম্কীবাজিই বটে। তবে এখানে লক্ষণীয় ব্যাপার এই যে, ৪:১৭৬ আয়াতে এই পরিস্থিতিতে বোন এবং ভাই-এর অংশ সম্পর্কে নির্দিষ্ট কিছুই উল্লেখ করা হয়নি_শুধু বলা হয়েছে 'পুরুষ দু'নারীর তুল্য অংশ পাবে। এই সব উদাহরণ থেকে আল্লাহর পাটিগণিতের জ্ঞান দেখে তাজ্জব না হয়ে পারা যায় না। এই আল্লাহ্র পাটিগণিত আমাদের স্কুল, কলেজ, ব্যবসা-বাণিজ্যে যদি ব্যবহার করা হয়, তার পরিণতি কী হবে, তা বলা নিষ্প্রয়োজন। এখন একটা ব্যবহারিক উদাহরণ দেওয়া যাক। ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।