সবারই গণনা তাঁর কাছে রয়েছে। তাঁর জ্ঞান সবকে পরিবেষ্টন করে আছে। সবাই তাঁর ক্ষমতা আওতার মধ্যে রয়েছে। সমস্ত পুরুষ, নারী, ছোট ও বড় এবং ভাল ও মন্দের খবর তিনি রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান তাঁর আছে। (তাফসীর ইব্নে কাসীর, চতুর্দশ খণ্ড, পৃঃ ২০৩)। ৩৭:১৪৭ এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। ৩৭:১৪৮তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম। [তফসীর মাআরেফুল কোরআন (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর), হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শাফী" (রহঃ), অনুবাদ মাওলানা মুহিউদ্দীন খান] দেখা যাচ্ছে, আল্লাহ্ তা'লা তাঁর পরিসংখ্যান সম্বন্ধে সঠিক জ্ঞান রাখেন না। আল্লাহ্ হযরত ইউনুসকে মাছের পেটের থেকে মুক্তি দিয়ে পাঠিয়ে দিলেন মসুলের কাছে নিনেভার জনতার মাঝে। কিন্তু তখন নিনেভার জনসংখ্যা কত ছিল, আল্লাহ্ সে সম্পর্কে সঠিক তথ্য রাখেননি । এই সমস্যা এড়াবার জন্য কোরানের ব্যাখ্যাকারীরা নানা আবোল তাবোল লিখেছেন; যেমন ইব্নে কাসীর লিখেছেন: তাদের সংখ্যা ছিল এক লক্ষ ত্রিশ হাজার বা এর চেয়েও কিছু বেশী বা সত্তর হাজারের বেশী অথবা এক লক্ষ দশ হাজার। একটি মারফু' হাদিসের বর্ণনা হিসেবে তাদের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার। (তাফসীর ইব্নে কাসীর, ষষ্টদশ খণ্ড, পৃঃ ২৩০)। এদিকে পরিসংখ্যানে আল্লাহ্র জ্ঞানের স্বল্পতা ঢাকতে মাওলানা মৌদুদি লিখেছেন: ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।