Islami Patigonit Abul Kashem
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এই ভগ্নাংশগুলো যোগ করলে আমরা পাই ৩/২৪ + ১৬/২৪ + ৪/২৪ + ৪/২৪ ২৭/২৪ - ১১২৫ দেখা যাচ্ছে, এই যোগফল একের চাইতে বেশি হচ্ছে। অর্থাৎ বণ্টন সম্পত্তি মূল সম্পত্তির চাইতে বেশি। এটা ভগ্নাংশ যোগের মৌলিক নীতি লঙ্ঘন করছে। আরও একটি ব্যাপার লক্ষণীয়। এই উদাহরণ থেকে দেখা যাচ্ছে, আল্লাহ্‌ পাক নিজেই নিজের আইন ভঙ্গ করেছেন। কারণ আল্লাহ্‌ বলেছেন, নারী পাবে পুরুষের অর্ধেক (অথবা পুরুষ পাবে নারীর দ্বিগুন)। সেইমতে মাতা পাবেন পিতার অর্ধেক- অর্থাৎ ১/১২। কিন্তু দেখা যাচ্ছে, আল্লাহ্‌ পাক পিতা এবং মাতা উভয়কেই একই পরিমাণ দিচ্ছেন আরেকটা উদাহরণ দেখা যাক: এক ব্যক্তি মারা গেল। উত্তরাধিকারী হিসেবে রেখে গেল, এক ভগিনী এবং এক ভাই। এরা পাবে_ ভগিনী পাবে অর্ধেক, অর্থাৎ ১/২ (আয়াত ৪:১১) ভ্রাতা পাবে সম্পূর্ণ, অর্থাৎ ১ (পুরুষ পাবে নারীর দ্বিগুণ অর্থাৎ ১) (আয়াত ৪:১১) এই সংখ্যা দুটি যোগ করলে আমরা পাব ৩/২ অথবা ১.৫ দেখা যাচ্ছে সম্পত্তি ভণ্টনের পর শতকরা পঞ্চাশ ভাগ বেশি হয়ে গেছে। তাজ্জবের ব্যাপারই বটে। দেখুন নিচের উদাহরণগুলো: ধর্মকারী ইবুক ৬৮

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।